অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: কথায় বলে, ‘রাখে হরি, মারে কে?’ মৃত্যুদণ্ড কার্যকর করতে শরীরে প্রবেশ করানো হয়েছিল দু-দুটি বিষাক্ত ইনজেকশন। কিন্তু তা কোনও কাজেই এল না। অলৌকিকভাবে রক্ষা পেয়ে গেলেন ৫০ বছর বয়সী আসামি ক্রিস্টা পাইক। পরে তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এমন ঘটনায় তাজ্জব হয়ে গিয়েছেন চিকি‍ৎসকরাও।

৩০ বছর আগে ১৯৯৬ সালে ১৯ বছর বয়সী কলিন স্লেমারকে পিটিয়ে ও নির্যাতন করে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ক্রিস্টা পাইককে। বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করার উদ্যোগ নিয়েছিল টেনেসির প্রশাসন। টেনেসির গত ২০০ বছরের ইতিহাসে এটিই ছিল কোনও মহিলা বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম উদ্যোগ। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে ন্যাশভিলের ‘রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশন’-এ এই মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়। মৃতউদণ্ড কার্যকর করতে পাইককে ‘পেন্টোবারবিটল’ নামের দুটি রাসায়নিক ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন প্রয়োগের সময়ে কারারক্ষীদের দিকে তাকিয়ে পাইক জানতে চান, ‘ইনজেকশন দিলে কি এমনই কষ্ট হয়?’  পেন্টোবার্বিটালের দুটি ডোজ প্রয়োগের পরও ৪০ মিনিটের বেশি সময় ধরে পাইক স্পষ্ট নাক ডাকছিলেন। অলৌকিকভাবে বেঁচে যান তিনি। পাইকের আইনজীবীরা মৃত্যুদণ্ড রদ করার জন্য জরুরি পিটিশন দাখিল করে জানিয়েছিলেন, ‘পাইক জ্ঞান হারিয়েছেন ঠিকই, কিন্তু তার হৃৎস্পন্দন চলছে এবং তিনি সশব্দে নাক ডাকছেন।’ পাইকের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে ডিস্ট্রিক্ট জাজ ক্লাইফটন এল কর্কার অবিলম্বে তাকে জরুরি চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।

টেনেসির নিয়ম অনুযায়ী, প্রথম দফায় বিষাক্ত ইনজেকশনে মৃত্যু না হলে দ্বিতীয় সেট ইনজেকশন প্রয়োগের নির্দেশ রয়েছে। তবে দ্বিতীয় দফার পরও বন্দি জীবিত থাকলে কী করতে হবে, সে বিষয়ে সুস্পষ্ট নিয়ম নেই। ক্রিস্টা পাইকের বেঁচে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। টেনেসির গভর্নর বিল লি জানান, ‘সত্যি কী ঘটেছে তা খতিয়ে দেখতে এক স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে চলতি বছর টেনেসিতে নির্ধারিত সব মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।’ এর আগে চলতি বছরের মে মাসে টেনেসিতে তিনজনকে অপহরণ ও হত্যার দায়ে দণ্ডিত টনি ক্যারাথার্স নামের আরেক বন্দির শরীরে ইনজেকশনের শিরা না পাওয়ায় শেষ মুহূর্তে মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছিল।

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং