গ্রাহকের হট ডগে কোকেনের ব্যাগ! মার্কিন মুলুকে গ্রেফতার রেস্তোরাঁ কর্মী

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সরল বিশ্বাসে অর্ডার করা হট ডগে কামড় বসিয়েছিলেন এক মহিলা গ্রাহক। আর ওই কামড়ের পরেই আচমকা চক্কর দিয়ে উঠল মাথা। হট ডগের পরিচিত স্বাদের পরিবর্তে মুখে কেমন একটা ঝাঁঝালো স্বাদ অনুভব হল। দেরি না করে সঙ্গে সঙ্গেই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে গোটা ঘটনা জানান ওই মহিলা গ্রাহক। অভিযোগ পেয়ে তদন্তে নেমে ওই রেস্তোরাঁরই কর্মী জেফ্রি ডেভিড সালজারকে গ্রেফতার করেছে পুলিশ। জেরার মুখে ধৃত স্বীকার করে নিয়েছেন, ওই মহিলা গ্রাহকের হট ডগে কোকেন ছিল। তবে ভুল করেই কোকেন দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’ এর প্রতিবেদন অনুযায়ী, নিউ মেক্সিকোর সনিক ড্রাইভ ইন রেস্তোরাঁর গত মঙ্গলবার একটি হট ডগের অর্ডার দিয়েছিলেন এক মহিলা গ্রাহক। কিন্তু হট ডগ পাওয়ার পরে তাতে কামড় বসাতে গিয়েই ভিমরি খান তিনি। কেননা,মনে হচ্ছিল, কোনও প্লাস্টিক ব্যাগে কামড় বসাচ্ছেন তিনি। আর ওই হট ডগ মুখের ভিতরে যেতেই কেমন একটা তেতো স্বাদ অনুভব করলেন। অল ইজ নট ওয়েল আশঙ্কা করে পুলিশের কাছে নালিশও ঠুকে দেন ওই মহিলা গ্রাহক।

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই হট ডগ বানানোর দায়িত্বে থাকা রেস্তোরাঁর কর্মী ৫৪ বছরের জেফ্রি ডেভিড শালাজারকে গ্রেফতার করে এসপানোলা পুলিশ। টানা জেরার মুখে ধৃত জেফ্রি স্বীকার করে নিয়েছেন, রেস্তোরাঁর পার্কিং লটের এক ব্যাক্তির কাছ থেকে ওই কোকেন কিনেছিলেন তিনি। তবে হট ডলগে কোকেন মেশানোর কোনও পরিকল্পনা কিংবা ইচ্ছা যে তাঁর ছিল না, তাও জানিয়েছেন।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী