Loading live market data...
Loading active stocks...
Connecting...

দিল্লির রাস্তায় অটো রিকশায় সওয়ারি মার্কিন বিদেশ মন্ত্রী

নিজের টুইটার হ্যান্ডেলে অটো রিকশা থেকে নামার ছবিও পোস্ট করেছেন ব্লিঙ্কেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দামি আর অভিজাত চার চাকার গাড়িতে হামেশাই চড়েন তিনি। কিন্তু ঝটিকা সফরে এসে সবাইকে তাক লাগিয়ে দিয়ে তিন চাকার অটো রিকশায় সওয়ারি হলেন মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আর নতুন বাহনে চড়ে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সতীর্থ দারুন মজা পেয়েছেন তা বোঝা গিয়েছে তাঁর টুইটার অ্যাকাউন্টে। নিজের টুইটার হ্যান্ডেলে অটো রিকশা থেকে নামার ছবিও পোস্ট করেছেন ব্লিঙ্কেন। তবে তিন চাকায় চেপে তিনি কোথা থেকে কোথায় গিয়েছিলেন তা উহ্যই রেখেছেন মার্কিন বিদেশ মন্ত্রী।

 জি-২০’র সদস্য দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবারই দিল্লিতে পা রেখেছেন ব্লিঙ্কেন। জি-২০ সম্মেলনের এক ফাঁকে রুশ বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও আলাদা করে বৈঠক করেছেন। শুক্রবার কোয়াড ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের এক বৈঠকেও অংস নিয়েছিলেন মার্কিন বিদেশ মন্ত্রী।

পাশাপাশি নয়াদিল্লি, মুম্বই, কলকাতা ও হায়দরাবাদে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট অফিসে কর্মরত আধিকারিক-কর্মীদের পরিবারের সদস্যদের এক অনুষ্ঠানেও হাজির ছিলেন। নয়াদিল্লি-ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ভূমিকা রাখার জন্য দূতাবাসের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন ব্লিঙ্কেন। পাশাপাশি আশাপ্রকাশ করেছেন, ভবিষ্যতেও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মার্কিন দূতাবাসের আধিকারিক কর্মীরা।

চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ

লেবাননে ইজরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪০ জন

প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে চেন্নাইয়ের ভরসা ধোনি, মাঠে ফেরা নিয়ে জোর চর্চা

মাতৃদিবসে গর্বে ভাসছেন বিজয়ের মা-বাবা ছেলের মুখ্যমন্ত্রী শপথে আবেগঘন মুহূর্ত

ভোট দিলেই কনে পাবেন, প্রতিশ্রুতি বিজেপি বিধায়কের

সোমনাথ মন্দিরের ৯০ মিটার উঁচু শিখরে অনুষ্ঠিত হবে কুম্ভাভিষেক, সাক্ষী থাকবে বিশ্ব

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

চন্দ্রনাথ রথ খুনের ৭২ ঘণ্টা পার, এখনও অধরা আততায়ীরা

‘যদি আরেকটু গুরুত্ব দিতাম’, মায়ের ক্যানসার নিয়ে অবহেলার কথা মাতৃদিবসে স্বীকার রাজীবের

এসি কেনার বড় সুযোগ, Flipkart সেলে Voltas থেকে LG-র এসিতে বিশাল ছাড়