আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুই সন্তানকে খুন করে পালিয়ে যাওয়া মার্কিনি মা গ্রেফতার লন্ডনে

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আপ্তবাক্য রয়েছে, ‘কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনও নয়।’ অথচ কুমাতা হয়েই আবির্ভূত হয়েছিলেন ৩৫ বছর বয়সী মার্কিন নাগরিক কিম্বারলি সিংলার। নিজের গর্ভজাত দুই শিশু সন্তানকে খুন করেছিলেন। আরও এক সন্তানকেও খুনের চেষ্টা চালিয়েছিলেন। যদিও ব্যর্থ হয়েছেন। দুই সন্তানকে খুনের পরেই দেশ ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছিলেন লন্ডনে। তবে শেষ রক্ষা হয়নি। লন্ডন পুলিশের হাতে পাকড়াও হয়েছেন সন্তানঘাতী কুমাতা। গতকাল সোমবার নতুন বছরের প্রথম দিনেই ওয়েস্টমিনিস্টার আদালতে তাকে পেশ করা হয়েছিল। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকতে হচ্ছে কিম্বারলিকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের কোলোরাডোর বাসিন্দা কিম্বারলি সিংলার গত ১৯ ডিসেম্বর নিজের গর্ভজাত দুই শিশুসন্তানকে খুন করেছিলেন। একজনের বয়স ৯ এবং অন্যজনের ৭। শুধু তাই নয়, ১১ বছর বয়সী আর এক কন্যা সন্তানকেও হত্যার চেষ্টা চালিয়েছিলেন। যদিও সেই চেষ্টা সফল হয়নি। দুই সন্তানকে খুনের পরে চুরির গল্প ফেঁদেছিলেন। কিন্তু তদন্তে নেমে চুরির কোনও চেষ্টাই নজরে পড়েনি কোলোরাডো পুলিশের তদন্তকারীদের চোখে। ততক্ষণে দুই সন্তানকে খুন করার অপরাধে কোলোরাডো পুলিশের গ্রেফতারির হাত থেকে বাঁচতে মার্কিন মুলুক ছেড়ে পালিয়ে এসেছিলেন ব্রিটেনে। কিম্বারলির পালিয়ে যাওয়ার ঘটনাটি ব্রিটেন পুলিশের গোচরে এনেছিল কোলোরাডো পুলিশ। গত ৩০ ডিসেম্বর লন্ডনের কেনসিংটন থেকে খুনে অভিযুক্ত কিম্বারলিকে গ্রেফতার করেন ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) গোয়েন্দারা।’

সোমবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে কিম্বারলিকে পেশ করা হয়। তার বিরুদ্ধে দুই সন্তানকে খুন এবং এক সন্তানকে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আপাতত লন্ডন পুলিশের হেফাজতেই সন্তানঘাতী কিম্বারলিকে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। লন্ডন পুলিশের পক্ষ থেকে কোলোরাডো পুলিশের হাতে তাকে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ