যক্ষ্মা রোগের চিকিৎসা নিতে নারাজ, শ্রীঘরে ঠাঁই মার্কিন মহিলার

ওই মহিলাকে গত বৃহস্পতিবার   গ্রেফতার করে পিয়ের্স কাউন্টি জেলে পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সংক্রামক ব্যাধি যক্ষ্মাতে আক্রান্ত হয়েছিলেন মার্কিন নাগরিক ভিএন (পুরো নাম জানা যায়নি)। টানা এক বছর ধরে সংক্রামক ব্যাধির চিকি‍ৎসা নিতে রাজি হননি তিনি। বিষয়টি গড়িয়েছিল আদালতে। পড়শি কিংবা অন্যান্যরা যাতে মহিলার দ্বারা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত না হন, তার জন্য চরম পথে হেঁটেছিলেন বিচারক। আইন ভাঙার দায়ে মহিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই গ্রেফতারি পরোয়ানা জারির তিন মাস বাদে ওই মহিলাকে গত বৃহস্পতিবার   গ্রেফতার করে পিয়ের্স কাউন্টি জেলে পাঠানো হয়েছে। ওই জেলেই তাঁকে নিভৃতবাসে রেখে সংক্রামক ব্যাধির চিকি‍ৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’ জানিয়েছে, গত বছরের জানুয়ারি মাসে ভিএন নামে এক মহিলার শরীরে সংক্রামক ব্যাধি যক্ষ্মা ধরা পড়ে। তার পরেই টাকোমা-পিয়ের্স কাউন্টির স্বাস্থ্য দফতরের কর্মী ও আধিকারিকরা মহিলার পরিবারের সদস্যদের বোঝানোর চেষ্টা করেন, বাকিদের ওই ব্যাধি থেকে বাঁচতে ভিএনের দ্রুত চিকি‍ৎসার দরকার। কিন্তু এক বছরের বেশি সময় ধরে বহু চেষ্টা চালিয়ে এবং অনুনয়-বিনয় করেও ভিএনকে চিকি‍ৎসা নিতে রাজি করাতে পারেননি তাঁরা।

বাধ্য হয়ে চলতি বছরের মার্চ মাসেই ভিএনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয। টাকোমা-পিয়ের্স কাউন্টি স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায, ‘গত ২০ বছরে ভিএনকে নিয়ে মোট তিনজনের শরীরে যক্ষ্মার মতো সংক্রামক ব্যাধি শনাক্ত হয়েছে। কিন্তু বাকি দুজনের ক্ষেত্রে চিকি‍ৎসা নেওয়ানোর জন্য এতটা কসর‍ৎ আর পরিশ্রম করতে হয়নি। আপাতত জেলে একটি আলাদা সেলে রেখেই ভিএনের চিকি‍ৎসা ও যাবতীয় পরীক্ষা করানো হবে। সুস্থ হওয়ার পরেই মুক্তি দেওয়া হবে।’

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী