শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের কলকাতায় পর্যটক সহ সকলকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর। গায়ে শীতের সকালের মিঠে রোদ উপভোগ করতে করতে ঘুরিয়ে দেখানো হবে এসি ভলভো বাসে(AC Valvo Bus) কলকাতা শহর এবং শহরতলীর বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি। দুটি বিশেষ প্যাকেজ ট্যুর তৈরি করেছে রাজ্য পরিবহণ দফতর। একটি প্যাকেজে থাকছে ইকোপার্ক(Eco Park) কেন্দ্রিক ট্যুর প্যাকেজ। এই প্যাকেজে পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে ইকোপার্ক ,মাদার্স ওয়ার্কস মিউজিয়াম, নিউটাউন হরিণালয়, মিষ্টি হাব, ইকো আর্বান ভিলেজ, বিশ্ব বাংলার গেট, নজরুল তীর্থ সহ একাধিক জনপ্রিয় জায়গা।

অপর কালীঘাট(Kalighat) ট্যুর প্যাকেজে থাকছে ভিক্টোরিয়ার মেমোরিয়াল হল ,ন্যাশনাল লাইব্রেরি ,আলিপুর জেল মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম, ইডেন গার্ডেন্স, হাওড়া ব্রিজ ,হাওড়া ফুল বাজার ,প্রিন্সেপ ঘাট, ট্রাম্প স্মরণিকা, নন্দন চত্বর সহ একাধিক জায়গা। ডিসেম্বরে শুরু থেকেই চালু হতে চলেছে এই বিশেষ পর্যটন উদ্যোগ। কলকাতা দর্শন নামে এই প্যাকেজ ট্যুরে এসি ভলভো বাসে গাইড সহ ঘুরিয়ে দেখানো হবে কলকাতা ও শহরতলীর গুরুত্বপূর্ণ বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি।

জানা গেছে, আপাতত এই দুটি প্যাকেজ ট্যুর দিয়ে শুরু হচ্ছে কলকাতা দর্শন। এরপর চাহিদা বাড়লে আরো একাধিক প্যাকেজ ট্যুর চালু করবে পরিবহণ দফতর ।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, দুর্গাপুজোর সময়ও পর্যটকদের শহর শহরতলীর পাশাপাশি বনেদি বাড়ির পুজোগুলি ঘুরিয়ে দেখানোর জন্য বিশেষ বাস প্যাকেজ ট্যুর করে থাকে রাজ্যের পরিবহণ দফতর। বয়স্ক ব্যক্তিদের জন্য থাকে বিশেষ প্যাকেজ ট্যুর।এবার কলকাতা শহরের দর্শনীয় স্থান গুলি ঘুরিয়ে দেখাতে শীতের মরশুমে শুরু হতে চলেছে এসি ভলভো বাস প্যাকেজ ট্যুর।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন