কী কাণ্ড! স্ত্রী তালাক দেওয়ায় কষ্টে ৪০ কেজি দুধ দিয়ে স্নান করলেন স্বামী

কী কাণ্ড! স্ত্রী তালাক দেওয়ায় কষ্টে দুধ দিয়ে স্নান করলেন ব্যক্তি, তাও আবার খোলা রাস্তায়। ঘটনাটি ঘটেছে, নাটোরের নলদাঙ্গায় উপজেলার মাধনগর বাজার এলাকায় দুপুর একটা নাগাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কী কাণ্ড! স্ত্রী তালাক দেওয়ায় কষ্টে দুধ দিয়ে স্নান করলেন ব্যক্তি, তাও আবার খোলা রাস্তায়। ঘটনাটি ঘটেছে, নাটোরের নলদাঙ্গায় উপজেলার মাধনগর বাজার এলাকায় দুপুর একটা নাগাদ। যেখানে স্ত্রীকে হারানোর যন্ত্রণা সইতে না পেরে ১ মণ (৪০ কেজি) দুধ দিয়ে স্নান করলেন চা দোকানদার শাকিব মণ্ডল (৩২)। কিন্তু স্ত্রী শাকিবকে কেন তালাক দিলেন? বা তিনি এই ঘটনায় দুধ দিয়েই বা স্নান করলেন কেন? স্ত্রীকে হারানোর কষ্টে অনেকেই নানারকম কাণ্ড করে থাকেন, কিন্তু এই অদ্ভুত ঘটনা কেন ঘটালেন শাকিব?

এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, শাকিব মণ্ডল পূর্ব মাধনগর গ্রামের বাসিন্দা মৃত আলাল মণ্ডলের ছেলে। প্রায় ১৪ বছর আগে তিনি ভালোবেসে আঙুরী নামক এক তরুণীকে বিবাহ করেন। কিন্তু বিয়ে পর থেকেই তাঁদের সংসারে অশান্তি লেগেই থাকতো। অবশেষে পারিবারিক কলহ আর সইতে না পেরে চলতি মাসের ১ তারিখে আঙুরী শাকিবকে তালাক দেন। মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রের তিন তালাক মানেই স্বামী-স্ত্রীর ডিভোর্স। সেক্ষেত্রে শাকিবের সঙ্গে আর সংসার করবেন না বলেই তাঁকে তালাক দেন আঙুরী।

আর এতেই ভেঙে পড়েন শাকিব তিনি বলেছেন, আঙুরীকে ভালোবেসে বিবাহ করে ছিলেন তিনি। অনেক স্বপ্ন নিয়ে সংসার সাজিয়ে ছিলেন। কিন্তু কখনও ভাবেননি যে, তাঁর স্ত্রী এভাবে তাঁকে ছেড়ে চলে যাবেন। আচমকাই তাঁকে তালাক দিয়ে দেবেন। তাই কষ্টে তিনি দুধ দিয়ে স্নান করেছেন। পাশাপাশি তিনি যাঁরা অবিবাহিতদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে, এবার থেকে বিয়ের আগে পাত্রী নয়, পাত্রীর মায়ের সম্পর্কে ভাল করে যাচাই করে নেবেন। না হলে তাঁর মতো পরিণতি হবে। সুতরাং এখানেই স্পষ্ট যে, শাকিব তাঁর শাশুড়িকে নিয়ে বিরক্ত ছিলেন। হয়তো মেয়েকে দিয়ে তাঁর শাশুড়ি নানারকম অত্যাচার করতেন।কিন্তু ঠিক কেন তাঁদের মধ্যে সম্পর্কের বিচ্ছিন্ন হল, তা জানান নি ৩২ বছর বয়সী শাকিব মণ্ডল।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের