Kalpa : “এক কল্প” বলতে কী বোঝায় জানেন ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : হিন্দু ধর্মে চারটি যুগ হল  সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ ও কলিযুগ – যাদের একত্রে চতুর্যুগ বা মহাযুগ বা যুগচক্র বলা হয়। আর এই মহাযুগ বা যুগচক্র হলো হিন্দুধর্মে ও দেশীয় ধর্মীয় সংস্কৃতিতে বিশ্বজগৎ সৃষ্টির কালগণনা পদ্ধতি। জানা যায়, হিন্দু ধর্মানুসারে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই চারটি যুগ চক্রাকারে পুনরাবৃত্তি হয়ে থাকে। সেই রীতি অনুযায়ী সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত সময়কাল শেষ হলে পুনরায় নতুন করে সত্যযুগের সূচনা হবে। এই ভাবেই ১০০০ চতুর্যুগ সম্পন্ন হলে এক কল্প সম্পূর্ণ হয়ে থাকে, যা হিন্দু সৃষ্টিচক্র ধারণা অনুযায়ী সৃষ্টির অর্ধ সময় অতিক্রম করে।

হিন্দুশাস্ত্রে জ্যোতির্গননার তথ্যানুসারে  ৪৩,২০,০০০ বছর পর পর মহাকাশের সমস্ত গ্রহ মেশরাশির অন্তর্গত আশ্বিনী নক্ষত্রে মিলত হয়। একে “মহামিলন” বলা হয়। জানা যায়, এর মধ্যবর্তী সময়ে আরও ৯ বার গ্রহসমূহ মিলিত হয়। গ্রহসমূহ তখন এক সরলরেখায় না আসলেও কাছাকাছি আসে বলে একে “গৌণমিলন” বলা হয়ে থাকে। এই মোট ১০টি মিলনের প্রতিটির সময়কাল ৪,৩২,০০০ বছর। উল্লেখ্য এই সময়কালটি এক কলিযুগের সমপরিমান সময়। এর দ্বিগুণ সময়ে দ্বাপর যুগ; তিনগুন সময়ে ত্রেতা যুগ এবং চারগুণ সময়ে এক সত্যযুগের সময় পরিমান হয়ে থাকে এবং এই গ্রহসমূহের মহামিলনে যুগচক্র সমাপ্ত হয়ে নতুন যুগ শুরু হয়।

জানা যায়, সত্যযুগের সূচনা হয়েছিল ৩,৮৯১,১০২ খ্রিস্টপূর্বাব্দে, যা স্থায়ী হয়েছিল ১,৭২৮,০০০ বছর। ত্রেতাযুগের সূচনা হয়েছিল ২,১৬৩,১০২  খ্রিস্টপূর্বাব্দে ও এই যুগ স্থায়ী হয়েছিল ১,২৯৬,০০০ বছর। দ্বাপরের সূচনা হয়েছিল ৮৬৭,১০২ খ্রিস্টপূর্বাব্দে ও স্থায়ী হয়েছিল ৮৬৪,০০০ বছর ও ৩১০২ খ্রিস্টপূর্বাব্দে কলি যুগের সূচনা হয়েছিল এবং এর স্থায়িত্বকাল ৪৩২,০০০ বছর। অর্থাৎ, এই চার যুগ একত্রিত হলে মোট হয় ৪৩,২০,০০০ বছর, যা হল এক চতুর্যুগ বা যুগচক্র। এই ভাবেই ১০০০ টি চতুর্যুগ অর্থাৎ, ৪৩,২০,০০০ x ১০০০ = ৪৩,২০,০০,০০,০০ বা ৪৩২ কোটি বছরে “এক কল্প” সম্পূর্ণ হয়।

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২