নেতাজিকে ‘দেশনায়ক’ আখ্যা দিয়েছিলেন কে, জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : নেতাজি সুভাষচন্দ্র বসুকে কে ‘দেশনায়ক’ হিসাবে আখ্যা দিয়েছিলেন জানেন? তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৩৯ সালের ১৯ আগস্ট মহাজাতি সদনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে নেতাজিকে ‘দেশনায়ক’ হিসাবে আখ্যা দিয়েছিলেন কবিগুরু। কবিগরুর সঙ্গে বসু পরিবারের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর।

রাজনৈতিক জীবনে বহুবার কবিগুরুকে পাশে পেয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কবিগুরুর বিশ্বাস ছিল, দেশের চালিকাশক্তি হিসাবে নেতাজি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। জানা যায়, ১৯৩৮ সালে সুভাষচন্দ্র বসুকে কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার পর ১৯৩৯ সালে ফের তাঁকে নির্বাচিত করার জন্য সুপারিশ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও কবিগুরুর এই পরামর্শ একেবারেই ভালোভাবে নেননি গান্ধীজি। জানা যায়, ১৯৩৯ সালের ২১ জানুয়ারি গান্ধীজির মনোনীত প্রার্থীকে পরাজিত করে সুভাষচন্দ্র দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এরপর সুভাষচন্দ্রকে শান্তিনিকেতনের আম্রকুঞ্জে বরণ করে নিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। যদিও সভাপতি হিসাবে টিকে থাকা বেশিদিন সম্ভব হয়নি সুভাষচন্দ্রের। ১৯৩৯ সালের ২৯ এপ্রিল পদত্যাগ করতে হয় নেতাজিকে।

নেতাজিকে রবীন্দ্রনাথ অত্যন্ত স্নেহ করতেন, তেমনি নেতাজিও রবীন্দ্রনাথের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। রবীন্দ্রনাথকে বিশ্বকবি হিসাবে আখ্যা দিয়েছিলেন নেতাজি। বিশ্বকবির সঙ্গে বসু পরিবারের সম্পর্ক যে কতটা নিবীড় ছিল, তার প্রমাণও পাওয়া যায়। ১৯৪১ সালে ১৬-১৭ জানুয়ারি রাতে মহানিষ্ক্রমণের পর নেতাজির সম্পর্কে জানতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রবীন্দ্রনাথ। নেতাজির ইউরোপে চলে যাওয়ার খবর আসার পর নেতাজির দাদা শরৎচন্দ্র বসু শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেছিলেন। পরে শরৎবসু জানিয়েছিলেন, নেতাজি কোথায় গিয়েছেন, সেই খবরটা রবীন্দ্রনাথকে না বলে তিনি পারেননি।

 

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ