বিয়ে করতে নারাজ, রাগে প্রেমিকের চিকিৎসক স্ত্রীর শরীরে HIV ইনজেকশন বিঁধিয়ে দিলেন যুবতী

কী কাণ্ড! বিয়ে করতে রাজি হচ্ছে না প্রেমিক, রেগে গিয়ে প্রেমিকের ডাক্তার স্ত্রীকে HIV ইনজেকশন বিঁধিয়ে দিলেন মহিলা। ঘটনাটি ঘটেছে, অন্ধ্রপ্রদেশের কুর্নুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! বিয়ে করতে রাজি হচ্ছে না প্রেমিক, রেগে গিয়ে প্রেমিকের ডাক্তার স্ত্রীকে HIV ইনজেকশন বিঁধিয়ে দিলেন মহিলা। ঘটনাটি ঘটেছে, অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। যেখানে একজন মহিলা তাঁর প্রেমিকের ডাক্তার স্ত্রীকে এইচআইভি ইনজেকশন দিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় একজন মহিলা-সহ চারজন কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের হলেন, কুর্নুলের বাসিন্দা বি. বোয়া বসুন্ধরা (৩৪), আদোনির একটি বেসরকারি হাসপাতালের নার্স কং জ্যোতি (৪০) এবং তাঁর দুই সন্তান, যাঁদের বয়স ২০-এর নিচে। জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা, আরও তিনজন পুরুষের সঙ্গে মিলে ষড়যন্ত্রটি করেছিলেন। গত ২৪ জানুয়ারি তাঁদের গ্রেফতার করা হয়েছিল।

পুলিশের কথায়, অভিযুক্তরা প্রথমে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কাছ থেকে এইচআইভি পজিটিভ রক্তের নমুনা সংগ্রহ করেন। কিন্তু কেন তাঁরা সংক্রামিত নমুনা নিচ্ছেন, সেটা জিজ্ঞাসা করা হলে, অভিযুক্তরা বলেন, সেগুলি গবেষণার কাজে প্রয়োজন। এরপর তাঁরা সংক্রামিত রক্ত ​​একটি ফ্রিজে সংরক্ষণ করে রাখেন। এরপরে একই নমুনা ভুক্তভোগীর শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করেন। পুলিশ জানিয়েছে, মহিলা ডাক্তার অভিযুক্তের প্রেমিককে বিয়ে করেছিলেন। এটা তিনি মেনে নিতে পারছিলেন না। এরপরেই অভিযুক্ত মহিলা তাঁদের আলাদা করার ষড়যন্ত্র করেন। এরপর সে ইচ্ছাকৃতভাবে প্রেমিকের স্ত্রীর সঙ্গে একটি সড়ক দুর্ঘটনার ঘটান। এরপর তিনি ভুক্তভোগীকে সাহায্য করার ভান করেন। তারপর, তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে এইচআইভি ভাইরাস ইনজেকশন দিয়ে দেন।

পুলিশ জানিয়েছেন, গত ৯ জানুয়ারী দুপুর আড়াইটার সময় ঘটনাটি ঘটেছিল। ভুক্তভোগী কুর্নুলের একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপিকা। ওইদিন তিনি কাজ শেষে দুপুরের খাবার খাওয়ার জন্যে তাঁর স্কুটারে করে বাড়ি ফিরছিলেন। তখনই বিনায়ক ঘাটের কাছে কেসি খালের কাছে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাঁর স্কুটারকে আঘাত করে। ভুক্ত ভোগী পড়ে যান এবং আহত হন। এরপর অভিযুক্ত তাঁকে সাহায্য করার ভান করে অটোরিক্সায় তুলে বসুন্ধরা হাসপাতালের নিয়ে যান। এবং সেখানে HIV ইনজেকশন দেন। এরপর ভুক্তভোগী যখন সতর্ক করে, তখন তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। জানা গিয়েছে, ভুক্তভোগীর স্বামীও একজন ডাক্তার। যিনি এই বিষয়ে গত ১০ জানুয়ারি কুর্নুল তৃতীয় টাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১২৬(২), ১১৮(১), ২৭২ এবং ৩(৫) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে।

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬