ঘনঘন জনস্বার্থ মামলা, আইনজীবীকে বীর আখ্যা দিল সুপ্রিম কোর্ট

পর্যবেক্ষণ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  অগ্নিপথ ( Agnipath)প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়ার মামলার শুনানিতে হাল্কা রসিকতায় মজল সুপ্রিম কোর্ট (Supreme Court ) । মামলা দায়ের হয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Justice DY Chandrachud) এজলাসে। দায়ের করেন এক আইনজীবী। শুনানি চলাকালীন ওই আইনজীবীকে একজন বীরের সঙ্গে তুলনা করে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাস জানায়, আপনি বীর হতে পারেন, তবে আপনি অগ্নিবীর (Agniveer)নন।

শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণের পিছনে রয়েছে ওই আইনজীবীর (advocate )যে কোনও বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করা। সব মামলা যে শুনানির জন্য গৃহীত হয়, এমনটা নয়। সাম্প্রতিক কয়েকটি ইস্যুতে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বেশ কয়েকটি মামলা দায়ের করেন।

আদালতের এই রসিকতা বেশ ভালো লেগেছে আইনজীবী (advocate )শর্মার। তিনি বলেন, সর্বোচ্চ আদালত (Supreme Court ) তাঁর কদর করেছেন। একটি বৈদ্যুতিন চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে আইনজীবী জানিয়েছেন, ‘আমিই প্রথম, যিনি কেন্দ্রের আনা অগ্নিবীর (Agniveer)প্রকল্পের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা রুজু করেছি।’ জানা গিয়ছে, আইনজীবী শর্মা ছাড়াও আরও দুই আইনজীবী অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে আরও দুইজন মামলা দায়ের করেছেন। এরা হলেন হর্ষ অজয় সিং এবং রবীন্দ্র সিং শেখাওয়াত।

উল্লেখ করা যেতে পারে, সেনাবাহিনীতে (armed force)) ভর্তির জন্য কেন্দ্র অগ্নিপথ নামে একটি প্রকল্পের সূচনা করে। যাদের বয়স সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর, তারা এই প্রকল্পের আওতায় সেনাবাহিনীতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সেনাবাহিনীতে তারা চার বছর থাকতে পারেন।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার