জেনে নিন, কেন পাক দলকে কোচিং করাতে রাজি নন আক্রম

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাক ক্রিকেটের অন্যতম একটি নাম তিনি। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের পিছনে খুব বড়সড় অবদান ছিল তাঁর। শুধু পাকিস্তান নয়, বিশ্ব ক্রিকেটের খ্যাতনামা পেসারদের মধ্যে একজন এই ওয়াশিম আক্রম। তবে প্রাক্তন এই বাঁ হাতি ক্রিকেটারটি একদমই পাকিস্তানের সিনিয়র দলকে কোচিং করাতে রাজি নন। যদিও জাতীয় দলকে কোচিং করানোর কোনওরকম অভিজ্ঞতাই নেই তাঁর।

তাহলে কেন আক্রম নিজের দেশের জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে নারাজ? তাহলে কি পাক বোর্ডের সঙ্গে তাঁর কোনও সমস্যা রয়েছে? এই প্রশ্নই এখন বারাবার ঘুরপাক খাচ্ছে গোটা ক্রিকেটমহলে। তৈরি হচ্ছে জল্পনারও।

কিন্তু সব জল্পনার অবসান ঘটালেন ওয়াশিম নিজেই। তিনি বলেন, ‘জাতীয় দলের কোচিং করানো অনেক বড় চাপের বিষয়। কারণ, কোনও দেশের জাতীয় দলের কোচ হলে বছরে প্রায় ২০০ থেকে ২৫০ দিন কাজ করতে হয়। আমার মনে হয় না পরিবারকে ছেড়ে এতদিন সময় দেওয়া সম্ভব। দলের সব ক্রিকেটারদের কাছেই আমার ফোন নম্বর রয়েছে, ওদের কোনও দরকার হলে আমাকে কল করে নিতে পারে। তবে কোচিং আমি করাতে পারব না।’

সেই সঙ্গে বিশ্বকাপ জয়ী এই পাক অধিনায়ক আরও জানান যে, ‘আমি একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করেছি। সেটা হল কোচ এবং ক্রিকেটারদের সঙ্গে সমর্থকদের বাজে ব্যবহার। একজন কোচ ক্রিকেটারদের সাহায্য করতে পারেন এবং ভালো প্রশিক্ষণ দিতে পারেন কিন্তু মাঠে কিছু করার থাকে না। আর ম্যাচ হারলে সর্বদা কোচের দোষ বলে আমি মনে করি না। আর আমি চাই না আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করুক।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের