দেশে একদিনে ৩ শতাংশ বাড়ল করোনার সংক্রমণ, ঊর্ধ্বমুখী মৃত্যুহার

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩২৩ জন। মারা গিয়েছেন ২৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় তিন শতাংশ বেড়েছে সংক্রমণ। নতুন করে আরও ২ হাজার ৩২৩ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। আর প্রাণঘাতী ভাইরাসের (Corona Virus) ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন ২৫ জন। তবে সামান্য স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেস। গত ২৪ ঘন্টায় ৪৮টি অ্যাকটিভ কেস কমেছে।

শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা সামান্য বেড়েছে। নতুন করে আরও ৪ লক্ষ ৯৯ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৩২৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর করোনার ছোবলে মারা গিয়েছেন (Death) ২৫ জন। এ নিয়ে এদিন সকাল আটটা পর্যন্ত দেশে করোনার বলি হলেন ৫ লক্ষ ২৪ হাজার ৩৪৮ জন।’

সামান্য হলেও স্বস্তি দিয়েছে সুস্থতার হার। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনার সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ২ হাজার ৩৪৬ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ৪ কোটি ৯৫ লক্ষ ৯৪ হাজার ৮১০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৭৫ শতাংশেই রয়েছে। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা ফের ১৫ হাজারের নিচে নেমেছে। সকাল সাড়ে আটটা পর্যন্ত দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৯৬ জনে।’

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

কন্যাসন্তানের জন্ম দিলেন বুবলী, তৃতীয়বার বাবা হলেন শাকিব খান! জোর গুঞ্জন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য