চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার হিংসার বলি আরও ৭, রবি-সোম বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা  

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কার্ফু চলা সত্বেও কোটা সংস্কার আন্দোলন ঘিরে শনিবারও অশান্ত হয়ে উঠল বাংলাদেশ।  রাজধানীর যাত্রাবাড়ী ও সাভারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি আন্দোলনে এখনও পর্যন্ত ১১২ জন প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামিকাল রবিবার ও সোমবার দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে শেখ হাসিনা সরকার। অর্থা‍ৎ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি অফিস-আদালত ও বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে অশান্তির শুক্রবার রাত থেকেই দেশ জুড়ে অনির্দিষ্ট কালের জন্য কার্ফু জারি করেছিল শেখ হাসিনা সরকার। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। এদিন দুপুরের দিকে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের জন্য ঘন্টা দুয়েক শিথিল করা হয়েছিল কার্ফু। রাজধানী ঢাকা-সহ দেশের একাধিক শহরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় সাঁজোয়া ট্যাঙ্ক নিয়ে টহল দিয়েছেন সেনা জওয়ানরা।

কিন্তু কার্ফু উপেক্ষা করেই সাভার, যাত্রাবাড়ী-সহ একাধিক এলাকায় রাজপথে নেমে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। সাভার ও যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষ বাঁধে আন্দোলনকারীদের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। গুলিতে যাত্রাবাড়ীতে চার জন ও সাভারে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যাত্রাবাড়ীতে নিহত চার জনের দেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক বিক্ষোভকারী। রামপুরা, বনশ্রী এলাকায়ও পুলিশকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করতে দেখা গিয়েছে।

এদিকে বিক্ষোভ-আন্দোলন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় রবি ও সোমবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রক। এদিন সন্ধ্যায় মন্ত্রকের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতির কারণে রবি ও সোমবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যার ফলে  সরকারি, আধা-সরকারি, বেসরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলি (যেমন-বিদ্যুৎ, জল, গ্যাস ও অন্যান্য জ্বালানি, দমকল,  বন্দরসমূহ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমসহ টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবা)  খোলা থাকবে।

 

Published by:

Share Link:

More Releted News:

ডি ককের দুরন্ত শতরান, পঞ্জাবকে ১৯৬ রানের লক্ষ্য দিল মুম্বই

‘লুকসেট’ হয়ে গিয়েছে, এবার আদৃতর সঙ্গে জুটিতে সুস্মিতা, কোথায় দেখা যাবে তাঁদের?

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

ধামশা-মাদলের তালে তালে অভিনব প্রচারে বিধাননগরের বাম প্রার্থী

‘মামলা করায় স্পেশ্যাল ডিগ্রি রয়েছে শুভেন্দুর’, তোপ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের

ভারতের সর্বোচ্চ উচ্চতার হ্রদ কোনটি এবং সেখানে কীভাবে পৌঁছাবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ