সেপ্টেম্বরে সূর্য যাদবরা বাংলাদেশে যাচ্ছেন? বিসিবির আচমকা ঘোষণায় ক্ষুব্ধ বোর্ড কর্তারা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরাপত্তার কারণে গত বছর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সূর্যকুমার যাদব-শুভমন গিলদের বাংলাদেশে পাঠানোর ঝুঁকি নেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। স্থগিত রাখা হয়েছিল সিরিজ। শুক্রবার (২ জানুয়ারি) আচমকাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে জানানো হয়েছে, তিনটি একদিনের ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে সেপ্টেম্বরে ঢাকায় যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। একতরফাভাবে ওই ঘোষণা করায় বিসিবির উপরে চটেছেন ভারতের বোর্ড কর্তারা।

গত বছরের অগস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল সূর্যকুমার যাদব-শুভমন গিলদের। কিন্তু মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে নখদাঁত বের করে দাপিয়ে বেড়াচ্ছে ইসলামি জঙ্গিরা। ভারত বিদ্বেষ চরমে পৌঁছেছে। ভারতের সেভেন সিস্টার্সকে মানচিত্র থেকে আলাদা করার হুমকি দিয়ে চলেছেন পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীরা। শুধু তাই নয়, হিন্দুদের উপরে নির্মম অত্যাচার চলছে। কোথাও হিন্দু যুবককে পুড়িয়ে মারা হচ্ছে। কোথাও হিন্দু চিকি‍ৎসককে জ্যান্ত পোড়ানোর চেষ্টা চলছে। নিরাপত্তার অভাবে গত বছর বাংলাদেশ সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন বিসিসিআই কর্তারা। বাংলাদেশ রাজনৈতিকভাবে শান্ত হলে এবং নিরাপত্তা সুনিশ্চিত হওয়ার পরেই সফরের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে বিসিসিআইয়ের কর্তারা জানিয়েছিলেন।

এদিন আচমকাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, স্থগিত হওয়া একদিনের ও টো টোয়েন্টি সিরিজ খেলতে আগামী অগস্ট মাসে বাংলাদেশে পা রাখছেন সূর্যকুমার যাদব-শুভমন গিলরা। ২৮ অগস্ট ঢাকায় গিয়ে পৌঁছবে ভারতীয় দল। ১,৩ ও ৬ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে। এর পরে দুই দেশের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হবে। ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর ওই ম্যাচ হবে। যবে কোন মাঠে খেলা হবে, তা নিয়ে কিছু জানাননি বিসিবির কর্তারা। যদিও বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষ পৌঁছেছে তাতে সূর্য যাদবদের ঢাকায় যাওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকার অনুমতি দেবে কিনা, তা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে।  

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে দক্ষিণ কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস