শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্বিশা শর্মার রহস্যমৃত্যু নিয়ে গোটা দেশ তোলপাড়। এই আবহেই সামনে এসেছে বধূ নির্যাতনের আরও এক ভয়াবহ ঘটনা। দেরাদুনের এক গৃহবধূর উপর অকথ্য নির্যাতনের অভিযোগ উঠেছে।   শ্বশুরবাড়ির সদস্যরা বাড়ির বউকে ১০ মাস ধরে একটি ঘর ও শৌচালয়ে আটকে রেখে নির্যাত চালিয়েছেন বলে জানা গিয়েছে।  পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নির্যাতিতা মহিলা বাবা জানিয়েছেন তাঁর মেয়ে এই কয়েকমাসে কাঁচা চাল খেয়ে বেঁচে ছিলেন। 

নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে সেলাকুই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মহিলার  স্বামী রাহুল খান্দুরি এবং তাঁর শ্বশুর ও শাশুড়িকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, দু’বছর আগে মহিলার বিয়ে হয়েছিল এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের যমজ সন্তানের জন্ম হয়। ওই  মহিলা তাঁর শ্বশুরবাড়িতেই ছিলেন। কাজের সূত্রে তাঁর স্বামী দিল্লিতে থাকতেন। গত জুলাই মাস থেকে  নির্যাতিতাকে একটিমাত্র ঘর ও শৌচালয়ের মধ্যে আটকে রাখা হয়েছিল এবং নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন শ্বশুরবাড়ির সদস্যরা। এমনকি ছুটিতে বাড়িতে এসে সেই নির্যাতনে সামিল হতেন গুণধর স্বামীও। ড্রেনের পাইপ, লোহার রড, চেয়ার এবং ফ্লোর ওয়াইপার দিয়ে পেটানো হতো। বোতল ও লাঠি ব্যবহার করে মেয়ের গোপনাঙ্গেও আঘাত করা হতো।

আরও পড়ুন: সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, তাঁকে খাবার হিসেবে শুধু কাঁচা চাল, পেঁয়াজ এবং লঙ্কা দেওয়া হতো।  শ্বশুর বাড়ির সদস্যরা এতটাই নৃশংস হয়ে উঠেছিল যে, তারা মাথার চুল সজোরে টেনে তুলে ফেলত। এমনকি তাঁকে   প্রাণনাশের হুমকিও দেওয়া হতো। গত ১০ মাস ধরে বাপের বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করতে কিংবা ফোনে কথা বলতে দেওয়া হয়নি।   

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন