বিশ্বকাপে প্রথম লালকার্ড দেখলেন ওয়েলস অধিনায়ক

প্রথমে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। শেষ পর্যন্ত ভিআরএ দেখে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: কাতার বিশ্বকাপে প্রথম লালকার্ড দেখলেন ওয়েলস অধিনায়ক তথা দলের গোলরক্ষক ওয়েন হেনেসি। শুক্রবার আহমদ বিন আলি স্টেডিয়ামে ইরানের বিরুদ্ধে মাঠে নেমেছিল ওয়ালস। ম্যাচের ৮৪ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের বাইরে বল নিয়ে লড়াইয়ের সময়ে ইরানের তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমির মুখ লক্ষ্য করে লাথি কষান ওয়েলস অধিনায়ক। প্রথমে ওই অপরাধের জন্য তাঁকে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। শেষ পর্যন্ত ভিআরএ দেখে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান। ফলে মাঠের বাইরে যেতে হয় ওয়ালস অধিনায়ক তথা গোলরক্ষককে। ইনজুরি টাইম মিলিয়ে ম্যাচের বাকি ১৭ মিনিট ইরানের বিরুদ্ধে দশজনকে নিয়ে খেলতে হয় ওয়ালস।

‘বি’ গ্রপে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-৬ গোলে হারতে হয়েছিল ইরানকে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করেছিল ওয়ালস। ফলে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ জিইয়ে রাখার জন্য দুই দলের কাছেই শুক্রবারের ম্যাচ ছিল মরণ-বাঁচনের লড়াই। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় ম্যাচ শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধে জয়ের জন্য ঝাঁপিয়েছিল দুই দল। ইরানের বেশ কয়েকটি আক্রমণ রুখে দিয়ে নায়ক হয়ে উঠছিলেন ওয়ালস অধিনায়ক ওয়েন হেনেসি।   

কিন্তু দ্বিতীয়ার্ধের শেষের দিকে আচমকাই ভুল করে বসেন তিনি। ৮৪ মিনিটের মাথায় একটি উঁচু পাস ইরানের ফরোয়ার্ড মেহেদি তারেমির কাছে চলে যাচ্ছিল। বিপদ দেখে বক্সের অনেকটা বাইরে এসে বলটি আটকাতে চান ওয়েলস গোলরক্ষক। বল ক্লিয়ার করতে তিনি পা উঁচিয়ে লাথি মেরে বসেন। বিশ্বকাপের ইতিহাসে হেনেসি হলেন লালকার্ড দেখা তৃতীয় গোলরক্ষক। ১৯৯৪ সালে নরওয়ের বিপক্ষে প্রথম লাল কার্ড দেখেছিলেন ইতালির জিয়ানলুকা পাগলিওকা। ২০১০ সালে উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইতুমেলেং খুনে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL