এই মুহূর্তে

ছাত্র ভোটের দাবিতে আমরণ অনশনে মেডিকেলের ডাক্তারি পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি: ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে পূর্বের ঘোষণা মতো আমরণ অনশনে বসল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের (Calcutta Medical College Hospital) পড়ুয়ারা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আমরণ অনশনে (Hunger Strike) বসে আন্দোলনকারীদের মধ্যে ৫ জন পড়ুয়া।

বুধবারই আন্দোলনকারী পড়ুয়াদের তরফে জানানো হয়েছিল, ছাত্র সংসদের (Student Union) নির্বাচন না করালে আমরণ অনশনে বসবে তারা। সেই কথা মতো এদিন সকাল থেকে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আমরণ অনশনে বসে আন্দোলনকারীরা। এদিন প্রশাসনিক ভবনে অধ্যক্ষের ঘরের সামনে চৌকি পেতে তাতে অনশন অবস্থান শুরু করেছে ডাক্তারি পড়ুয়ারা।

প্রসঙ্গত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র ভোট নিয়ে বুধবার রাতে স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্য কর্তারা। সেই বৈঠকে হাজির ছিলেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। বৈঠক শেষে তিনি জানান, ছাত্র সংসদের ভোট এখনই হচ্ছে না। বিষয়টি পড়ুয়াদের বুঝিয়ে বলা হবে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু ছাত্র ভোটের দাবিতে অনড় পড়ুয়ারা।

উল্লেখ্য নির্বাচনের দাবিতে টানা দেড় দিন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, বিভাগীয় প্রধান-সহ প্রশাসনিক আধিকারিকদের ঘেরাও করে রেখেছিল পড়ুয়ারা। সোমবার থেকে শুরু হওয়া ঘেরাও কর্মসূচি মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিট নাগাদ তুলে নেয় পড়ুয়ারা। ঘেরাও তুললেও দাবি না মানলে তারা আমরণ অনশনে বসবে বলে জানিয়েছিল। প্রসঙ্গত কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আগামী ২২ ডিসেম্বর ছাত্র ভোট হবে বলে দিনক্ষণ ঘোষণা করেছিল। যদিও পরে সেই নির্বাচন স্থগিত করে কলেজ কর্তৃপক্ষ।

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

ধামশা-মাদলের তালে তালে অভিনব প্রচারে বিধাননগরের বাম প্রার্থী

‘মামলা করায় স্পেশ্যাল ডিগ্রি রয়েছে শুভেন্দুর’, তোপ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের

ভারতের সর্বোচ্চ উচ্চতার হ্রদ কোনটি এবং সেখানে কীভাবে পৌঁছাবেন?

সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ প্রিসাইডিং অফিসারের! প্রশিক্ষণের পর উঠছে প্রশ্ন

জেলায় জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে বিতর্ক, কাঠগড়ায় কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ