‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

'এপাং, ওপাং', 'হাম্বা হাম্বা' থেকে 'টর্নেডো', রাজ্যের সমস্ত লাইব্রেরি থেকে সরছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘এপাং, ওপাং’, ‘হাম্বা হাম্বা’ থেকে ‘টর্নেডো’, রাজ্যের সমস্ত লাইব্রেরি থেকে সরছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রীর দায়িত্ব পেয়েই বড় ঘোষণা গৌরী শঙ্কর ঘোষের। সুতরাং এবার থেকে রাজ্যের আর কোনও লাইব্রেরি তথা গ্রন্থাগারে পাওয়া যাবে না মমতার বই। রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন বারবার চর্চার কেন্দ্রবিন্দু হয়েছে মমতার কবিতাগুলো। যা নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসির ধুম উঠত। কম মিমও তৈরি হয়নি এসব বই নিয়ে। কিন্তু কোনও সমালোচনাকে তোয়াক্কা না করে বইয়ের পর বই লিখে গিয়েছেন মমতা। শুধু তাই নয়, তৃণমূল সরকারের আমলে এই বইগুলি রাজ্যের সমস্ত স্কুলের লাইব্রেরিতে রাখারও নির্দেশ ছিল। যা নিয়ে কম বিতর্ক হয়নি।

তৎকালীন বিরোধী দল বিজেপিও এই নিয়ে কটাক্ষ করেছিল। সেই তৃণমূল জমানা শেষ, বিধানসভার নির্বাচনে বিপুল আসনে জয়যুক্ত হয়েছে বিজেপি। বিজেপি সরকারের বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর ক্ষমতায় বসেই দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে বিজেপি সরকার। তাতেই একের পর এক বড় পদক্ষেপ নেওয়ার ঘোষণা। এবার রাজ্যের সমস্ত লাইব্রেরি থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সমস্ত বই সরিয়ে দেওয়ার ঘোষণা করলেন গ্রন্থাগার মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ। মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই গতকাল দফতরে গিয়েছিলেন গৌরী শঙ্কর ঘোষ।

সেখান থেকেই একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মন্ত্রী জানান, বাংলার সংস্কৃতিকে ফিরিয়ে আনতে, সোনার বাংলা গড়তে সবার আগে মমতার লেখা বইগুলি বাতিলের প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দের রচিত বইগুলি বাংলাকে সমৃদ্ধ করেছে। যাঁদের লেখা পড়লে সোনার বাংলা হবে, সেই মনীষীদের লেখাই এখন থেকে সকলে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই পড়ে এতদিন বাংলার সংস্কৃতি নষ্ট হয়েছে। কর্মসংস্থান নেই, মা-বোনদের সুরক্ষা নেই, গণতন্ত্র নেই। এগুলো তাঁর বই পড়েই হয়েছে। তাই তাঁর লেখা সমস্ত বই বাতিল করা হবে। রবীন্দ্রনাথ, নজরুলের সংস্কৃতি ফিরিয়ে আনা হবে বাংলায়। বাংলার লাইব্রেরিতে আর কোনও অপ্রয়োজনীয় বই থাকবে না। পরিবর্তে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, কাজী নজরুল ইসলামদের বই থাকবে। বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করতে এই মনিষীদের বই পড়াতে হবে বাংলার তরুণ প্রজন্মকে।

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখল নিয়ে সরব দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচী

শিলিগুড়ির নামি স্কুলে ঝুলল তালা, ১৫ দিনের ছুটিতে পাঠানো হল ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষককে, কেন?

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

‘ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন?’ বিতর্কের জেরে সরানো হল কৃতি শ্যাননের বিজ্ঞাপন

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত