কুলতলিতে ‘চোর’ সন্দেহে গণপিটুনি, কেরলমের যুবকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৭

চোর সন্দেহে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনির জেরে মৃত্যু কেরলমের ব্যক্তির, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কুলতলিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোর সন্দেহে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনির জেরে মৃত্যু কেরলমের ব্যক্তির, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কুলতলিতে। ঘটনাটির ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সক্রিয় পুলিশ। এই ঘটনায় শনিবার (১৩ জুন) একটি FIR দায়ের হয়েছে কুলতলি থানায়। অভিযোগের ভিত্তিতে দুই নাবালক-সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (১৪ জুন) তাঁদের আদালতে পেশ করা হবে। ঘটনাটি ঠিক ঘটেছিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেরল থেকে কুলতলির সানকিজাহান এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন কেরলমের ওই ব্যক্তি। গত মঙ্গলবার সকালে স্থানীয় একটি বাজারে গিয়েছিলেন তিনি। কিন্তু রাস্তা গুলিয়ে যাওয়ায় ভুল করে তিনি অন্য একটি পাড়ায় ঢুকে পড়েন। বাংলা ভাষা জানতেন না ওই ব্যক্তি। এরপর তাঁকে ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। তাঁরা কেরলমের ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু ভাষাগত কারণে তিনি তাঁর পরিচয় উপস্থিত গ্রামবাসীদের বোঝাতে পারেননি। এরপরেই চোর সন্দেহে তাঁকে দড়ি দিয়ে বেঁধে মারধর করে গ্রামবাসীরা, তেমনটাই পুলিশ সূত্রের খবর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি থানার পুলিশ। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাঁরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই কর্মরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। কিন্তু পুলিশের কাছে তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট ছিল না। তারপরে ব্যক্তিটিকে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশ সক্রিয় হন। ঘটনার তদন্তে নেমে আটজনকে আটক করে পুলিশ। তার মধ্যে দুই নাবালক-সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের আজ আদালতে পেশ করা হবে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির