ভাঁড়ে মা ভবানী, বিলাসবহুল পণ্য আমদানির উপরে নিষেধাজ্ঞা শ্রীলঙ্কা সরকারের

তবে সরকারি সংস্থা বোর্ড অফ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: বিদেশি মুদ্রার (Foreign Exchange) ভাণ্ডার প্রায় শেষের মুখে। ভিক্ষার পাত্র হাতে বিশ্বব্যাঙ্ক (World Bank) ও আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারে (International Monetary Fund) হত্যে দিয়েও কোনও লাভ হয়নি। সামান্য যে বিদেশি মুদ্রা রয়েছে তা জ্বালানি কেনার (Fuel) জন্য রিজার্ভ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এবার বিলাসবহুল পণ্য আমদানির ক্ষেত্রে ফের নিষেধাজ্ঞা জারির পথে হাঁটল রনিল বিক্রমসিংহের (Ranil Wickremsinghe) সরকার। মঙ্গলবার রাতেই এ  বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে। আজ বুধবার থেকে ওই নিষেধাজ্ঞা জারি হচ্ছে। পরবর্তী নির্দেশিকা জারি না করা পর্যন্ত ওই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ২৪ অগস্ট থেকে চকলেট, চশমা, প্রেসার কুকার, বিদেশি মদ, সুগন্ধী, প্রসাধনী সামগ্রী, শীততাপনিয়ন্ত্রিত যন্ত্রের মতো অপ্রয়োজনীয় জিনিস আমদানি নিষিদ্ধ থাকছে। মঙ্গলবারের আগে যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশ থেকে বিলাসবহুল পণ্য আমদানির জন্য লেটার অফ ক্রেডিট (এলসি) জমা দিয়েছেন, আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ওই সব পণ্য শ্রীলঙ্কায় পৌঁছলেই শুল্ক দফতর ছাড়পত্র দেবে। তার পরে কোনও পণ্যকে ছাড়পত্র দেওয়া হবে না।

তবে সরকারি সংস্থা বোর্ড অফ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সংস্থার পক্ষ থেকে বিদেশ থেকে যে কোনও পণ্য আমদানি করা যাবে। ফের আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হওয়ায় ক্ষুব্ধ আমদানিকারকরা। একাধিক সংস্থার কর্ণধাররা জানিয়েছেন, সরকারি নিষেধাজ্ঞার ফলে ব্যবসা-বাণিজ্য গুটিয়ে দিতে হবে।

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

ভারতীয় পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার, কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৮ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি