নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ শেষে ছুটির আমেজ কাটাতে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে পরিণতি হল মর্মান্তিক। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে স্নান করতে নামাই হল কাল।  মন্দারমণিতে সমুদ্রে নেমে তলিয়ে গেলেন দুই পর্যটক। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অপর পর্যটকের খোঁজে চলছে তল্লাশি। ঘটনাকে কেন্দ্র করে মন্দারমণি-সহ গোটা উপকূলজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমুদ্র উত্তাল  থাকলেও পর্যটকদের একাংশ জলে নেমেছিলেন। আচমকাই ঢেউয়ের টানে তাঁরা গভীর জলের দিকে চলে যান। মুহূর্তের মধ্যেই বিপদ বুঝতে পেরে উদ্ধারকাজ শুরু করেন নুলিয়া ও স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে এক পর্যটককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পর্যটকের নাম সোমনাথ মজুমদার। তিনি দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার দুলালপুর পূর্ব পাড়ার বাসিন্দা। 

দিঘা-মন্দারমণির মতো জনপ্রিয় সমুদ্রসৈকতে মাঝেমধ্যেই জলে নেমে বিপদের ঘটনা ঘটে। প্রশাসন ও নুলিয়াদের তরফে বারবার সতর্ক করা হলেও অনেক সময় পর্যটকদের অসতর্কতার কারণেই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে জোয়ারের সময় সমুদ্রের স্রোত এবং ঢেউয়ের শক্তি আচমকাই বেড়ে যেতে পারে। তাই বারবার পর্যটকদের সতর্ক করা হয়। 

বেহালা থেকে গ্রেফতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলের মালিক বীরেশ্বর মিত্র

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকরে টুকরে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার