যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: দিল্লির যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার জেরে চাকরি খুঁইয়েছেন এক সহকারী অধ্যাপক। ওই অধ্যাপকের নাম মোহিত বরদ্বাজ। বরেলির গন্না উ‍ৎপাদক পিজি কলেজে বাণিজ্য শাখায় সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। পড়ুয়াদের আন্দোলনে সামিল হওয়ার অপরাধে শিক্ষকতা থেকে মোহিতকে বরখাস্ত করার বিষয়ে পিজি কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, ‘কলেজ পরিচালন সমিতি ওই সিদ্ধান্ত নিয়েছেন। কেননা, কলেজের কোনও শিক্ষকের রাজনীতিতে যোগদান নিষিদ্ধ।’ যন্তরমন্তরে পড়ুয়াদের আন্দোলনের সঙ্গে রাজনীতির যোগসূত্র কোথা থেকে পেল পরিচালন সমিতি, তা জানতে চাওয়া হলে কোনও জবাব দেননি অধ্যক্ষ।

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে গত ২০ জুন থেকে দিল্লির যন্তরমন্তরে আন্দোলন শুরু করেছিল ককরোচ জনতা পার্টি। ওই আন্দোলনে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে হাজির হয়েছিলেন পড়ুয়া-সিক্ষক ও অভিভাবকরা। সেই দলে ছিলেন বরেলির গন্না উ‍ৎপাদক পিজি কলেজের কমার্স শাখার সহকারী অধ্যাপক মোহিত ভরদ্বাজ। তাঁর অভিযোগ, গত ২০ জুলাই যন্তরমন্তরের ধর্না স্থল থেকে ফেরার পরেই তাঁকে তলব করে কলেজের পরিচালন সমিতি। আন্দোলনে সামিল হওয়ার জন্য কোনও কারণ দর্শানোর নোটিশ না দিয়েই চাকরি থেকে বরখাস্ত করা হয়।

কলেজ পরিচালন সমিতির ওই সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে যান মোহিত ভরদ্বাজ। তিনি ইতিমধ্যেই বরেলির জেলাশাসক ও কলেজ পরিচালন সমিতিকে চিঠি পাঠিয়ে বরখাস্ত করার কারণ জানতে চেয়েছেন। যেখানে যন্তরমন্তরে আন্দোলনকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার সব ধরনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে কীভাবে একজন শিক্ষককে শুধু আন্দোলনে সামিল হওয়ার অপরাধে শাস্তি দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন নেটা নাগরিকরা।

 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের