বিশেষভাবে সক্ষম ভক্তকে বরুণের ভালোবাসা মন ছুঁয়ে গেল সকলের

প্রচারের ফাঁকে এক বিশেষভাবে সক্ষম ভক্তকে ভালবাসায় ভরিয়ে দিলেন বরুণ। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিওটি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার এক অন্য অবতারে ধরা দিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। ‘যুগ যুগ জিয়ো’-এর প্রচারে গিয়ে এবার ভক্তকে ভালোবাসায় ভরিয়ে দিলেন বরুণ। এই ছবির প্রচারে সম্প্রতি থানের এক শপিং মলে পৌঁছেছিলেন বরুণ ও কিয়ারা দুজনেই। ছবির প্রচার সারেন তাঁরা। মঞ্চ কাঁপিয়ে নিজস্ব স্টাইলে নেচে ভক্তদের আনন্দ দেন অভিনেতা। আর সেই প্রচারের ফাঁকেই এক ভক্তের সঙ্গে বিশেষ সময় কাটালেন বরুণ। সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও। 

প্রচারের ফাঁকে এক বিশেষভাবে সক্ষম ভক্তকে ভালবাসায় ভরিয়ে দিলেন বরুণ। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে প্রথমে ওই ভক্তের সঙ্গে পোজ দিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার দিকে তাকাতে বরুণকে তারপরেই ভালবেসে চুমু একে দিন বরুণ তাঁর ওই ভক্তের গালে। আর নিজের পছন্দের অভিনেতাকে কাছ থেকে দেখতে পেয়ে তাঁর গালেও চুম্বন দেয় ওই বিশেষভাবে সক্ষম ভক্তটি। এই ভিদিওতি প্রকাশ্যে আসার পর থেকেই বরুণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। খ্যাতির শীর্ষে গিয়েও তাঁর মাটির এত কাছাকাছি থাকার মত বিষয়টি নজর কেড়েছে সকলের।

 

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

এই ভিডিওটির পাশাপাশি প্রকাশ্যে এসেছে আরও একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে ছবি প্রচারে ভেন্যুর মঞ্চে ‘নাচ পঞ্জাবন’ গানে নাচছেন বরুণ ও কিয়ারা। ধর্মা প্রোডকাশনের ব্যানারে রাজ মেহতার পরিচালনায় এই ছবিতে বরুণ ও কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, নীতু কাপুর, প্রযুক্তা কোলি, মণীশ পালের মত অভিনেতাদের। আগামী ২৪ জুন মুক্তি পাবে ছবিটি।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসনকে ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস