আইসোলেশন থেকে বেরিয়েই ছুটির আমেজে পুতিন

সম্প্রতি ক্রেমলিনের পক্ষ থেকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে যেখানে একএবারে অন্য রুপে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা সতর্কতা বিধি মানতে বেশ কিছুদিন শেল্ফ আইসোলেশনে থাকার পরেই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নিয়েছেন তাঁর দীর্ঘ প্রতিক্ষিত অবসর। অবশ্য এই অবসর খুবই সাময়িক। সম্প্রতি রাশিয়ার নির্বাচনে রেকর্ড শতাংশ ভোট পেয়ে  জয়লাভ করেছেন তিনি। আর তাই আরও একবার রাষ্ট্রপতি হয়ে রাশিয়াবাসীর সমস্ত ভালো মন্দের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার আগে সাইবেরিয়ায় চুটিয়ে ছুটি উপভোগ করে নিচ্ছেন। মাছ ধরে, পাহাড়ে চড়ে একেবারে খোশ মেজাজে ছুটি কাটাতে দেখা গেল তাঁকে। নিজেদের রাষ্ট্রপতিকে এমন অন্য রুপে দেখে কার্যত তাজ্জব রাশিয়াবাসী।

সম্প্রতি ক্রেমলিনের পক্ষ থেকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে যেখানে একএবারে অন্য রুপে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট। ওই ছবির সঙ্গে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে, করোনা সতর্কতা বিধি মেনে বেশ কিছুদিন শেল্ফ আইসোলেশনে থাকার পরে রাশিয়ার রাষ্ট্রপতি কয়েকদিনের জন্য ঘুরতে বের হয়েছেন। ক্রেমলিনের তরফ থেকে প্রকাশিত ওই ২০টি ছবির ফটো অ্যালবামে কোথাও পুতিনকে মাছ ধরতে দেখা যাচ্ছে, কোথাও আবার তিনি শিকারির পোশাক পড়ে গাছের নীচে দাঁড়িয়ে রোদ উপভোগ করছেন।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকেই খবর পাওয়া গিয়েছিল পুতিনের মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত। আক্রান্তদের সংস্পর্শে আসার কারণে শেল্ফ আইসোলেশনে ছিলেন পুতিন নিজেও। যদিও তিনি করোনার টিকা হিসাবে স্ফুটনিক ভিয়ের দুটো ডোজই নিয়েছেন তাও সতর্কতা অবলম্বনে কয়েক দিন গৃহবন্দী জীবন কাটাতে হয়েছিল পুতিনকেও। এরপরেই আইসোলেশন শেষে রাশিয়ার রাষ্ট্রপতিকে দেখা গেল একেবারে ছুটির মেজাজে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য