বাগদান সারলেন বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার,জানেন কে তিনি?

ফুটবল মাঠে তাঁর ঝলক বরাবরই চর্চায় থাকে। তবে এবার খেলার জন্য নয়, ব্যক্তিগত জীবনের বিশেষ মুহূর্তকে ঘিরেই শিরোনামে সুইস তারকা আলিশা লেহমান। সমুদ্রসৈকতে প্রেমিক মন্টেল ম্যাকেঞ্জির রোম্যান্টিক প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি।

Share:

সূর্যাস্তের সোনালি আলো, নির্জন সমুদ্রসৈকত আর দু'জনের ভালোবাসা,  এমন পরিবেশেই হাঁটু গেড়ে আলিশাকে বিয়ের প্রস্তাব দেন মন্টেল ম্যাকেঞ্জি। আংটি পরানোর সেই আবেগঘন মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে ভাগ করে নিতেই শুভেচ্ছার বন্যায় ভাসেন এই তারকা জুটি।

বাগদানের একাধিক ছবি প্রকাশ করে আলিশা লিখেছেন, 'Forever & Always'. মাত্র দুটি শব্দেই তিনি জানিয়ে দেন জীবনের নতুন অধ্যায়ের কথা। 

চলতি বছরের শুরুতে 'বলার লিগ'-এ কাজ করার সময় আলিশা ও মন্টেলের পরিচয়। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সম্পর্ক আরও গভীর হয়। 

এর আগে ব্রাজিলের ফুটবলার ডগলাস লুইজের সঙ্গে সম্পর্কে ছিলেন আলিশা। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর নতুন করে জীবনকে সাজিয়েছেন তিনি। 

শুধু ফুটবল নয়, সামাজিক মাধ্যমেও আলিশার জনপ্রিয়তা আকাশছোঁয়া। কোটি কোটি অনুরাগী তাঁর প্রতিটি পোস্টের অপেক্ষায় থাকেন। তাই বাগদানের ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। 

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির