হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে শোকের ছায়া। প্রয়াত প্রবীণ চলচ্চিত্র পরিচালক কুকু কোহলি। মঙ্গলবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ৭৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পরিচালিত প্রথম ছবি ‘ফুল অউর কাঁটে’ দিয়েই বলিউডে পা রেখেছিলেন অজয় দেবগণ। 

জানা গিয়েছে, কয়েক দিন আগে অসুস্থ বোধ করায় কুকু কোহলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর হৃদ্‌যন্ত্রে ব্লকেজ ধরা পড়ে এবং সোমবার (২৪ অগস্ট) একটি স্টেন্ট বসানো হয়। এরপর তিনি সুস্থই ছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের এক সদস্যের বক্তব্য অনুযায়ী, কথা বলতে বলতেই আচমকা তিনি জ্ঞান হারান। চিকিৎসকেরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। 

 আরও পড়ুনঃ বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

উল্লেখ্য, ১৯৯১ সালে ফুল অউর কাঁটে পরিচালনার মাধ্যমে কুকু কোহলির বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। সেই ছবিতেই নতুন মুখ হিসেবে অজয় দেবগণকে দর্শকদের সামনে তুলে ধরেন তিনি। ছবির শুরুতেই দুই চলন্ত মোটরবাইকের উপর দাঁড়িয়ে অজয়ের যে আইকনিক এন্ট্রি,  আজও হিন্দি সিনেমার অন্যতম স্মরণীয় দৃশ্য। ছবিটি বক্স অফিসেও বড় সাফল্য পায়। কোহরাম, সুহাগ, হকিকত, জুলমি, আনারি নম্বর ওয়ান এবং ইয়ে দিল আশিকানা-র মতো ছবি পরিচালনা করেন কুকু কোহলি। ১৯৯৪ সালের সুহাগ-এ ফের অজয় দেবগণের সঙ্গে কাজ করেন তিনি। সেই ছবিতেই প্রথমবার অক্ষয় কুমারের সঙ্গে অজয়ের জুটি পর্দায় দেখা যায়।

বারাসত বিশ্ববিদ্যালয়ে ABVP-তৃণমূলের মধ্যে সংঘর্ষের অভিযোগ, আহত একাধিক

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, আয়োজন করা হচ্ছে বিশেষ কর্মসুচির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য