পেট্রল ভরতে গিয়ে পকেট ফাঁকা? জেনে নিন কোন বাইক দিচ্ছে সবচেয়ে বেশি মাইলেজ

পেট্রল ভরতে গিয়ে এবার সত্যিই অনেকের চোখ কপালে উঠছে! পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম চড়চড় করে বাড়ছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে আমাদের দৈনন্দিন যাতায়াতে। অফিস, কলেজ, বাজার, সব জায়গায় যাতায়াত তো থামানো যাবে না, কিন্তু খরচটা তো একটু নিয়ন্ত্রণে রাখা যেতেই পারে, তাই না? তাহলে কোন বাইক লিটার প্রতি কত কিলোমিটার দিচ্ছে, দেখে নেওয়া যাক সেরা কিছু অপশন।

 

 

Share:

Bajaj Platina 100

এক লিটার পেট্রলে প্রায় ৭৫ কিমি মাইলেজ দেওয়ার দাবি। নির্ভরযোগ্য ইঞ্জিন ও দীর্ঘদিনের বাজার-সাফল্য এই বাইককে আলাদা করেছে। দাম শুরু ৮৫,০০০ টাকা থেকে।

TVS Sport

১০৮ সিসির ইঞ্জিনে লিটার প্রতি প্রায় ৮০ কিমি পর্যন্ত মাইলেজ।  হালকা ওজন ও ফুয়েল-এফিসিয়েন্ট টিউনিং এর বড় সুবিধা। প্রতিদিনের যাতায়াতের জন্য আদর্শ এই বাইকের দাম শুরু ৬৯,০০০ টাকা থেকে।

TVS Star City+

১০৯ সিসির ইঞ্জিনে প্রায় ৭০ কিমি/লিটার মাইলেজ। প্রতিদিনের অফিস যাতায়াতের জন্য জনপ্রিয় মডেল। দাম শুরু ৮৭,৫০০ টাকা থেকে।

Bajaj CT 110

১১৫ সিসির ইঞ্জিন থাকা সত্ত্বেও প্রায় ৭০ কিমি/লিটার মাইলেজের কাছাকাছি পারফরম্যান্স। শক্তি ও সাশ্রয়ের ব্যালান্স। দাম শুরু ৮৭,৬০০ টাকা থেকে।

Hero HF Deluxe

৯৭ সিসির ইঞ্জিন, লিটার প্রতি প্রায় ৬৫ কিমি মাইলেজ। কম খরচে নির্ভরযোগ্য কমিউটার বাইক। এই বাইকের দাম শুরু ৭১,০০০ টাকা থেকে।

 

Honda Shine 100

৯৯ সিসির ইঞ্জিন, প্রায় ৬৫ কিমি/লিটার মাইলেজ। স্মুথ রাইড ও কম ফুয়েল কনজাম্পশন।  দাম শুরু ৭৭,০০০ টাকা থেকে।

TVS Radeon

১০৯ সিসির ইঞ্জিন, প্রায় ৬৩ কিমি/লিটার মাইলেজ। হালকা ও ব্যবহার-বান্ধব ডিজাইন। দাম শুরু ৭০,৫০০ টাকা থেকে।

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!