শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

Share:

নিজস্ব প্রতিনিধি:  সন্দেশখালিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল পুলিশ। বুধবার (২৬ অগস্ট) বসিরহাটের সন্দেশখালি থানার কোড়াকাটি এলাকায়  শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সমীর সর্দারের পুকুরে তল্লাশি চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সন্দেশখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলাই ঘোষের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তল্লাশির সময় পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। ঘটনায় সমীর সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। আরও জানা গিয়েছে, ধৃত সমীর সর্দার সন্দেশখালির তৎকালীন প্রভাবশালী নেতা শেখ শাহাজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলিগুলি কোথা থেকে এলো, সেগুলি কোথায় ব্যবহার করা হত এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো ঘটনার সঙ্গে অস্ত্র পাচার বা অন্য কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।  

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক