দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা আসতেই ফের মাথাচাড়া দিয়েছে ডেঙ্গু। এই রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার। তার পর থেকেই দক্ষিণ দমদম জুড়ে ছড়িয়েছে আতঙ্ক।  

জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম জয়ষ্ণু মজুমদার। বয়স ১০ বছর ৮ মাস। জয়ষ্ণু  দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া, রবীন্দ্রনাথ ঠাকুর রোডের বাসিন্দা। নাবালকের মৃত্যুতে এলাকার নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন উঠেছে। একইসঙ্গে ডেঙ্গুর প্রকোপ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই প্রবল জ্বরে ভুগছিল জয়ষ্ণু। শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরুণাভ রায়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। বুধবার (২৬ অগস্ট) সকালে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়। প্রবল জ্বরের পাশাপাশি রক্তে প্লেটলেটের মাত্রাও কমে যায় বলে জানা গিয়েছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় জয়ষ্ণুর।

আরও পড়ুন:  শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পরিবার সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা সংক্রান্ত নথিতে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু জ্বরের পাশাপাশি ‘অ্যাকিউট অ্যাসপিরেশন নিউমোনিয়া’ এবং ‘শক’-এর উল্লেখ রয়েছে ছেলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। মাত্র ১০ বছর ৮ মাসের শিশুর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বিশেষ করে বর্ষার মরসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যে এই ঘটনায় পুরসভার মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এলাকায় মশার উপদ্রব এবং ডেঙ্গু প্রতিরোধে পুরসভার তরফে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।  

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ