৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

Share:

নিজস্ব প্রতিনিধি:  হলিউডে নক্ষত্রপতন। প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা ও গায়ক টিম কারি। বয়স হয়েছিল ৮০ বছর। ‘দ্য রকি হরর পিকচার শো’-তে ড. ফ্র্যাঙ্ক-এন-ফার্টার চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে  বিনোদন জগতে। 

 ইংল্যান্ডে জন্ম টিম কারির। মঞ্চাভিনয় দিয়ে কেরিয়ার শুরু করে ধীরে ধীরে চলচ্চিত্র, টেলিভিশন এবং ভয়েস অ্যাক্টিংয়ে নিজের আলাদা জায়গা তৈরি করেন তিনি। ১৯৭৩ সালের কাল্ট ক্লাসিক ‘দ্য রকি হরর পিকচার শো’-তে তাঁর অভিনীত ড. ফ্র্যাঙ্ক-এন-ফার্টার চরিত্রটি তাঁকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। সিনেমাটি পরবর্তীকালে কাল্ট ফিল্মের মর্যাদা পায় এবং চরিত্রটি হয়ে ওঠে কারির কেরিয়ারের অন্যতম পরিচয়। ২০১২ সালে স্ট্রোক হওয়ার পর তার কর্মজীবন কিছুটা থমকে গেলেও, তিনি বাছাই করা কিছু প্রকল্পে কাজ চালিয়ে যান। ২০২৪ সালে ‘ স্ট্রিম’ নামক একটি হরর সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে ফিরে আসেন । 

আরও পড়ুন: নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

পরবর্তীকালে কারি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেন, প্রায়শই খামখেয়ালী বা খলনায়ক চরিত্রে। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ক্লু, অ্যানি, লেজেন্ড, হোম অ্যালোন ২: লস্ট ইন নিউ ইয়র্ক, দ্য থ্রি মাস্কেটিয়ার্স এবং চার্লিস অ্যাঞ্জেলস।  অভিনেতাটি একজন মঞ্চশিল্পীও ছিলেন। তিনি তাঁর কর্মজীবনে তিনটি  অ্যাওয়ার্ড মনোনয়ন পেয়েছিলেন।  যার মধ্যে ‘অ্যামাডিউস’, ‘মাই ফেভারিট ইয়ার’ এবং ‘মন্টি পাইথনের স্প্যামালট’-এর জন্য মনোনয়ন অন্তর্ভুক্ত ছিল। কয়েকটি অ্যানিমেটেড প্রকল্পেও কণ্ঠ দিয়েছেন। ‘পিটার প্যান অ্যান্ড দ্য পাইরেটস’- এ কণ্ঠদানের জন্য তিনি ১৯৯১ সালে একটি ডেটাইম এমি পুরস্কার জিতেছিলেন । 

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?