অভিনয় ছেড়ে ১২০ কোটির পোলট্রি সাম্রাজ্য গড়ে চলেছেন অমিতাভের সহশিল্পী, চেনেন তাঁকে?

রূপালি পর্দার ঝলমলে আলো, একের পর এক জনপ্রিয় ছবি, জনপ্রিয়তা, খ্যাতি সবকিছুই ছিল হাতের মুঠোয়। তবু সেই পরিচিত জগত ছেড়ে সম্পূর্ণ ভিন্ন এক পথ বেছে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী পেরিজাদ জোরাবিয়ান। অভিনয়কে বিদায় জানিয়ে পরিবারের পোলট্রি ফার্মের দায়িত্ব নেন তিনি। সময়ের সঙ্গে সেই ছোট উদ্যোগই আজ প্রায় ১২০ কোটির সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অভিনেত্রী থেকে সফল উদ্যোগপতি হয়ে ওঠার এই ব্যতিক্রমী যাত্রাই আজ বহু মানুষের কাছে অনুপ্রেরণার গল্প। 

Share:

ছোটবেলা থেকেই ব্যবসা করার ইচ্ছা ছিল পেরিজাদ জোরাবিয়ানের। সেই লক্ষ্যেই বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়েছিলেন। কিন্তু ভাগ্যের টানে পা পড়ে অভিনয়ের জগৎ-তে।

একটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগই তাঁর জীবন বদলে দেয়। এরপর একের পর এক ছবিতে অভিনয়ের সুযোগ পান। অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের পরিচিতি তৈরি করেন।

'জগার্স পার্ক', 'মুম্বই ম্যাটিনি', 'মর্নিং রাগা' এবং অমিতাভ বচ্চনের সঙ্গে 'এক অজনবী' ছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন পেরিজাদ।

অভিনয়ে ভালো অবস্থানে থাকতেই বিয়ের পর সংসারকে বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। ধীরে ধীরে চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

অভিনয় ছাড়ার পর পরিবারের পোলট্রি ফার্মের ব্যবসার হাল ধরেন পেরিজাদ। নতুন পরিকল্পনা ও পরিশ্রমে ধীরে ধীরে সেই ব্যবসাকে আরও বড় করে তোলেন।

বর্তমানে তাঁর নেতৃত্বে সংস্থার বার্ষিক আয় প্রায় ১২০ কোটি টাকা। মুরগির মাংস ও নানা ধরনের খাদ্যসামগ্রী বিক্রির মাধ্যমে সংস্থাটি দেশের বিভিন্ন জায়গায় পরিচিতি পেয়েছে।

অভিনয় ছেড়ে ব্যবসায় আসার সিদ্ধান্ত অনেকের কাছেই অবাক করার মতো ছিল। তবে সেই সিদ্ধান্তই আজ তাঁকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর জীবনের এই পথচলা বহু মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?