২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: গোসাবায় এক তৃণমূল নেতাকে ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিপুল সম্পত্তির মালিকানা থেকে শুরু করে জমি দখল, দুর্নীতি, এমনকি হিন্দু মহিলাদের জোর করে বিয়ে ও সম্পত্তি আত্মসাতের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো। স্থানীয়দের দাবি, তাঁর নামে প্রায় ৬৪ বিঘা জমির মালিকানার অভিযোগ রয়েছে। এর মধ্যে প্রায় ২৪ বিঘা জুড়ে রয়েছে বিশাল বাগানবাড়ি এবং বাকি প্রায় ৪০ বিঘা জমিতে মাছের ভেড়ি। শুধু গোসাবাতেই নয়, কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকাতেও তাঁর একাধিক বাড়ি রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এমনকি দলীয় কার্যালয়ও আকার-আয়তনে বিলাসবহুল ভবনের মতো বলে দাবি স্থানীয়দের। এলাকার বাসিন্দাদের অভিযোগ, একসময় ছাগল ও মুরগী অর্থাৎ গৃহপালিত পশু বিক্রি করে কোনওরকমে সংসার চালাতেন। তৃণমূল ক্ষমতায় আসার পর ঘুরে যায় ভাগ্যের চাকা। এরপর প্রভাব খাটিয়ে ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলেন বলে অভিযোগ। পাশাপাশি দুর্নীতি, তোলাবাজি, ভেড়ি দখল এবং ১০০ দিনের কাজের প্রকল্পের অর্থ থেকে কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন: ‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

সবচেয়ে গুরুতর অভিযোগগুলির মধ্যে রয়েছে হিন্দু মহিলাদের জোর করে বিয়ে করার দাবি। স্থানীয়দের একাংশের অভিযোগ, কয়েকজন হিন্দু মহিলাকে বলপূর্বক বিয়ে করার পাশাপাশি তাঁদের সম্পত্তিও আত্মসাৎ করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, এতদিন ধরে যদি এই বিপুল সম্পত্তি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ থেকে থাকে, তবে আগে তা প্রকাশ্যে এল না কেন? স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে কেউ প্রকাশ্যে মুখ খোলার সাহস পাননি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরই একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সুবিদ আলি ঢালি ওরফে ঝড়োকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। ভোট-পরবর্তী হিংসার মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বর্তমানে তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি তাঁর নামে থাকা সম্পত্তির পরিমাণ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এছাড়াও বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর হামলা ও চাপ সৃষ্টি করার অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিযুক্ত বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। 

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর