ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বিধানসভা ভোটে ভরাডুবির কারণে রাজ্যপাট হাতছাড়া হয়েছে। আর শাসন ক্ষমতা চলে যেতেই ক্রমশই সঙ্গী-হারা হচ্ছেন তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কংগ্রেস-বাম-ইন্ডিয়ান ইউনিয়ন অব মুসলিম লীগ আগেই হাত ছেড়েছিল, এবার ডিএমকের নেতৃত্বাধীন জোট ছাড়ল ভাইকোর এমডিএমকে। আজ শনিবার (২৭ জুন) দলের সাধারণ পরিষদের বৈঠকে ডিএমকের নেতৃত্বাধীন জোট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ ৯ বছর ডিএমকের নেতৃত্বাধীন জোটে ছিল ভাইকোর দল।

গত এপ্রিল মাসে অনুষ্ঠেয় তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় শাসকদল ডিএমকের। দ্রাবিড়-ভূমে প্রথমবার ভোটে লড়তে নেমে চমকে দেয় দক্ষিণী সুপারস্টার বিজয় থলাপতির টিভিকে। সবচেয়ে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। যদিও সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার অর্জন করতে পারেনি। তবে কংগ্রেস-ভিসিকে-বাম ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সমর্থনে মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করতে সক্ষম হন বিজয়। আনুষ্ঠানিকভাবে ডিএমকের সঙ্গে  জোট না ভাঙলেও কংগ্রেসের এমন বিশ্বাসঘাতকতায় চটেছেন এমকে স্ট্যালিন। রাহুল গান্ধিকে বেনজিরভাবে আক্রমণও করেছেন ডিএমকে নেতারা। যদিও পাল্টা কোনও প্রতিক্রিয়া জানাননি কংগ্রেস নেতৃত্ব।

কংগ্রেস ডিএমকে জোট না ছাড়লেও ভাইকোর এমডিএমকে ছেড়ে দিয়েছেন ডিএমকে’র হাত।  এদিন এমডিএমকে’র সাধারণ পরিষদের বৈঠকে গৃহীত প্রস্তাবে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সরকারকে স্বাগত জানিয়েছে এবং নির্বাচনের সময় দেওয়া প্রধান প্রতিশ্রুতিগুলো পূরণের আহ্বান জানিয়েছে। তার মধ্যে রয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন বজায় রাখা এবং মেকেদাটু বাঁধ প্রকল্পের মতো বিষয়গুলোতে তামিলনাড়ুর অধিকার রক্ষা করা। ডিএমকের জোট ছাড়লেও টিভিকে-র জোটে যোগ দেওয়ার বিষয়ে প্রস্তাবে কোনও স্পষ্ট উল্লেখ নেই। ডিএমকে-নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আসার কারণ হিসেবে এমডিএমকে অভিযোগ করেছে, ‘এমডিএমকে-কে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল এবং এআইএডিএমকে-কে সরকার গঠনের সুযোগ করে দেওয়ার একটি গোপন পরিকল্পনা ছিল। যার ফলে এই জোটে দলের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল।’

 

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

‘এখনই রাজনীতিতে নামার সময় নয়’, CJP-র ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা অভিজিৎ দীপকের

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস

হিমাচলে বাড়ি ভেঙে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত ২ শিশু

দু’দশকের অপেক্ষার অবসান! মুখ্যমন্ত্রীর হাতেই হবে রঘুনাথপুরে ৩৬০০ কোটির শিল্পের সূচনা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন ফেটে ঝলসে গেল যুবকের গোপনাঙ্গ

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?