রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রায়ের ইস্তফা গৃহীত

Share:

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডের জেরে গতকাল শুক্রবারই (২৬ জুন) ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চম্পত রায়। তাঁর সঙ্গে ইস্তফা দিয়েছিলেন অন্যতম ট্রাস্টি অনিল মিশ্রও। আজ শনিবার (২৭ জুন) দুজনেরই ইস্তফা পাওয়ার কথা জানিয়েছে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। সেই সঙ্গে চাঁদা চুরি কাণ্ড নিয়ে কোটি কোটি রাম ভক্ত ও সেবকদের ভাবাবেগে যে আঘাত লেগেছে সেই ক্ষতে কিভাবে প্রলেপ লাগানো যাবে তা নিয়ে ট্রাস্টের আগামী বৈঠকে আলোচনা হবে বলেও জানানো হয়েছে। সূত্রের খবর, আগামী ১১ জুলাই ট্রাস্টের বৈঠক বসছে। ওই বৈঠকেই সংস্থার পরবর্তী সাধারণ সম্পাদক বেছে নেওয়া হবে।

অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী (অলঙ্কার ও রত্ন) চুরির ঘটনায় ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ট্রাস্টের হিসাবরক্ষক, গাড়ির চালক থেকে শুরু করে প্রাক্তন ব্যাঙ্ক কর্মীও রয়েছেন। তারা হলেন, রামশঙ্কর যাদব ওরফে টিন্নু, লবকুশ মিশ্র, অনুকল্প মিশ্র, অবিনাশ শুক্ল, মণীশকুমার যাদব, করুণেশ পাণ্ডে, রমাশঙ্কর মিশ্র এবং সুভাষ শ্রীবাস্তব। তাঁদের কয়েক জনের ঠিকানা থেকে ‘হিসাব-বহির্ভূত’ ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ধৃতদের একাংশের সঙ্গে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সাধারণ সম্পাদক চম্পত রায় ও অন্যতম ট্রাস্টি অনিল মিশ্রের ‘যোগাযোগ’ এর অভিযোগ উঠেছে।

আটজনের গ্রেফতারির পরেই চাপে পড়ে ইস্তফা দিয়েছিলেন ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সাধারণ সম্পাদক চম্পত রায়। তাঁর সঙ্গে ইস্তফা দিয়েছিলেন অন্যতম ট্রাস্টি অনিল মিশ্রও। রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ড নিয়ে যিনি প্রথম সরব হয়েছিলেন সেই বিজেপি নেতা রজনীশ সিংহ দাবি করেছেন, ‘পদত্যাগ করলেও পার পাবেন না চম্পত রায় ও অনিল মিশ্র। দুজনকেই জেলে যেতে হবে।’

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে