ধোনি-সাক্ষীর রোম্যান্স থেকে শিখর-সোফির প্রথম দীপাবলি, কেমন কাটল ক্রিকেট তারকাদের আলোর উৎসব

দীপাবলির আলোয় আলোকিত তারকাদের অন্দরমহল। উৎসবের আনন্দে পরিবারের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন মহেন্দ্র সিংহ ধোনি, শিখর ধবন ও যুবরাজ সিংহ। কোথাও স্ত্রীকে জড়িয়ে চুম্বন, কোথাও প্রেমমাখা মিষ্টি মুহূর্ত, আবার কোথাও সন্তানদের সঙ্গে খুনসুটি।

 

Share:

দীপাবলির সাজে স্ত্রী সাক্ষীকে নিয়ে ধরা দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। একটি ছবিতে স্বামীকে জড়িয়ে ধরে গালে চুম্বন করতে দেখা গেল সাক্ষীকে। স্ত্রীর আদরে মুচকি হাসি ধোনির মুখেও। তাঁদের এই প্রেমমাখা মুহূর্ত নজর কেড়েছে অনুরাগীদের।

 

 

দীপাবলির আনন্দে মেয়ে জিভাকে নিয়েও একসঙ্গে ছবি তুলেছেন ধোনি ও সাক্ষী। পরিবারের তিন সদস্যের হাসিমুখের ছবিতে ধরা পড়েছে উৎসবের আনন্দ। তারকাদের চাকচিক্যের বাইরে তাঁদের এই পারিবারিক মুহূর্তও মন ছুঁয়েছে অনুরাগীদের।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপাবলি উদ্‌যাপনের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন সাক্ষী। সেখানে ধোনির সঙ্গে একান্ত মুহূর্ত থেকে পরিবারের সঙ্গে কাটানো সময়, সবই জায়গা পেয়েছে।

ধোনির পর নজর কাড়লেন শিখর ধবন। আইরিশ স্ত্রী সোফি শাইনের সঙ্গে বিয়ের পর প্রথম দীপাবলি উদ্‌যাপন করলেন তিনি। নীল শাড়ি, টিপ ও ঝুমকোয় ভারতীয় সাজে নজর কেড়েছেন সোফি।

দীপাবলির পুজোয় একসঙ্গে অংশ নিতেও দেখা গেল শিখর ও সোফিকে। উৎসবের সাজে তাঁদের যুগল ছবি ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে।

একটি ছবিতে সোফির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে শিখরকে। দম্পতির এই প্রেমমাখা মুহূর্ত বুঝিয়ে দিল, বিয়ের পর প্রথম দীপাবলি তাঁদের কাছে কতটা বিশেষ।

শিখরের পর ছবিতে ধরা দিলেন যুবরাজ সিংহ। স্ত্রী হেজেল কিচের সঙ্গে উৎসব উদ্‌যাপন করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। দু'জনের একসঙ্গে কাটানো মুহূর্তও জায়গা পেয়েছে ছবির ঝুলিতে।

স্ত্রী হেজেল ও সন্তানদের নিয়ে দীপাবলি উদ্‌যাপনের ছবি ভাগ করে নিয়েছেন যুবরাজ। পরিবারের সঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তাঁরা।

দীপাবলির ছবিতে যুবরাজের পারিবারিক মুহূর্ত বিশেষ ভাবে নজর কেড়েছে। আলো, সাজসজ্জা আর উৎসবের আড়ালে আপনজনদের সঙ্গে কাটানো সময়ই যে সবচেয়ে মূল্যবান, সেই বার্তাই যেন উঠে এসেছে তাঁর ছবিতে।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য