লাস্যময়ী অভিনেত্রীকে গোপন মেসেজ ক্রিকেটারদের

Share:

রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’-এর প্রথম পর্বেই জমে উঠল ক্রিকেট ও গ্ল্যামারের মিশেল। শো-এর প্রতিযোগী সারা গুরুপাল দাবি করলেন, একাধিক ক্রিকেটার তাঁকে মেসেজ করেন। আর তাঁর ফোনে সেই চ্যাট দেখেই মজার মন্তব্য করলেন শো-এর সঞ্চালক তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র  শেহবাগ।  

‘রাইজ অ্যান্ড  ফল ২’-এ এবার প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে পঞ্জাবি অভিনেত্রী ও গায়িকা সারা গুরুপালকে। ২৬ সেপ্টেম্বর শুরু হয়েছে শো-এর দ্বিতীয় সিজন। প্রথম পর্বেই সারা ও শেহবাগের কথোপকথন নজর কেড়েছে। 

প্রিমিয়ার নাইটে সারা-কে সহবাগ প্রশ্ন করেন, তিনি শুনেছেন অনেক ক্রিকেটার তাঁকে DM করেছেন। উত্তরে সারা জানান, সত্যিই অনেক ক্রিকেটার তাঁকে মেসেজ করেন। তবে তিনি কোনও ক্রিকেটারের নাম প্রকাশ করেননি।

এরপর সহবাগ সারা-র ফোন দেখতে চান। সারা ফোন খুলে তাঁকে কয়েকটি চ্যাট দেখান। এমনকী মজার ছলে বলেন, কিছু মেসেজ দেখে সহবাগ তাঁকে বকতেও পারেন!

চ্যাট দেখে শেহবাগ অবাক হয়ে মজার ছলে মন্তব্য করেন, 'এও মেসেজ করেছে! মনে হচ্ছে তাই রান হচ্ছে না।' এরপর আরও মজা করে বলেন, সেখানে বাঁহাতি, ডানহাতি এবং উইকেটকিপার, সব ধরনের ক্রিকেটারই রয়েছেন। 

সারা গুরুপাল বা শেহবাগ কেউই ওই ক্রিকেটারদের নাম প্রকাশ্যে জানাননি। ফলে কারা সারা-কে কে মেসেজ করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁদের কথোপকথনের ভিডিও ক্লিপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। 

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য