রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে বছরের প্রতিটি পূর্ণিমা তিথিরই বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে অগ্রহায়ণ মাসের পূর্ণিমাকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। বিশ্বাস, এই দিনে ভগবান বিষ্ণু ও মহাদেবের আরধনা করলে জীবনে সুখ, সমৃদ্ধি আসে। অগ্রহায়ণ মাসের এই পূর্ণিমাকে রাশ পূর্ণিমা বলা হয়। আর এই রাস পূর্ণিমার দিনই পালিত হয় দেব দীপাবলি। বিশেষ এই তিথিতে গঙ্গাস্নান, প্রদীপ প্রজ্বলন এবং পুজোপাঠের রীতি রয়েছে। কিন্তু চলতি বছর রাস পূর্ণিমা কবে? কখন থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি? জেনে নিন পুজোর শুভক্ষণ, ধর্মীয় মাহাত্ম্য ও বিশেষ নিয়ম।

রাস পূর্ণিমা ২০২৬ কবে?

২০২৬ সালে রাস পূর্ণিমা পালিত হবে ২৪ নভেম্বর, মঙ্গলবার। এই দিনই পালিত হবে দেব দীপাবলি। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, এই তিথিতে ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক অসুরকে বধ করেছিলেন। সেই বিজয়কে স্মরণ করেই দেব দীপাবলি উদযাপন করা হয়। এই কারণে রাস পূর্ণিমা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত।

রাস পূর্ণিমার তিথি ও শুভ সময়

পূর্ণিমা তিথি শুরু: ২৩ নভেম্বর, সোমবার রাত ১১টা ৪২ মিনিটে।

পূর্ণিমা তিথি শেষ: ২৪ নভেম্বর, মঙ্গলবার রাত ৮টা ২৩ মিনিটে।

চন্দ্রোদয়: ২৪ নভেম্বর বিকেল ৫টা ১ মিনিটে।

রাস পূর্ণিমার ধর্মীয় মাহাত্ম্য

বিশ্বাস করা হয়, অগ্রহায়ণ মাসে ভগবান বিষ্ণুর আরাধনা এবং গঙ্গা স্নান করলে পুণ্যলাভ হয়। রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তদের বিশ্বাস, এই দিনে পুজো ও ধর্মীয় আচার পালন করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। এই তিথিতে বিশেষ করে উত্তরপ্রদেশের বারাণসীতে দেব দীপাবলি অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। বিশ্বাস করা হয়, এই দিনে দেবতারা মর্ত্যে নেমে এসে মহাদেবের ত্রিপুরাসুর বধের বিজয় উদযাপন করেন। সেই উপলক্ষে গঙ্গার ঘাট, মন্দির এবং বাড়িতে অসংখ্য প্রদীপ জ্বালানো হয়। 

রাস পূর্ণিমায় কী কী নিয়ম পালন করবেন?

এই বিশেষ তিথিতে ভক্তরা ভগবান বিষ্ণু ও মহাদেবের পুজো করেন। প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী—

সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন।

ভগবান বিষ্ণু ও মহাদেবের পুজো করুন।

বাড়িতে এবং মন্দিরে প্রদীপ জ্বালান।

ভগবান বিষ্ণুর ১০৮টি নাম পাঠ করতে পারেন।

ভক্তিভরে দামোদরাষ্টকম পাঠ করা শুভ বলে মনে করা হয়।

ত্রিপুরারি পূর্ণিমা উপলক্ষে প্রদীপ প্রজ্বলন ও রঙ্গোলি দিয়ে বাড়ি সাজাতে পারেন।

পূর্ণিমার চাঁদের আলোয় ধ্যান করার সময় চন্দ্র গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের