ঘরের মাঠে জয়ের মুখ দেখবে মুম্বই নাকি বাজি মারবে সানরাইজার্স হায়দরাবাদ?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল)  রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হচ্ছে  মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। দুই দলই ৬টি ম্যাচ খেলে ৪ পয়েন্টে দাঁড়িয়ে।  ফলে এই ম্যাচটি প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

দুই দলের বর্তমান ফর্ম

মুম্বই ইন্ডিয়ান্স যদিও চলতি মরসুমে ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারেনি। কিন্তু বল হাতে তাদের পারফরম্যান্স অত্যন্ত শক্তিশালী। এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ ৪৭টি উইকেট তুলে নিয়েছেন মুম্বইয়ের বোলাররা। তবে ওপেনিং ব্যাটারদের গড় মাত্র ২২.১৬। যা স্পষ্টতই দুশ্চিন্তার বিষয়।

অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ দেখিয়েছে দুর্ধর্ষ ব্যাটিং পাওয়ার। বিশেষত অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেডের ওপেনিং জুটি চমৎকার ছন্দে আছে। তবে SRH-এর বড় সমস্যা তাদের বোলিং বিভাগ। বিশেষ করে Powerplay-তে, যেখানে তাদের ইকোনমি রেট গোটা টুর্নামেন্টে সবচেয়ে খারাপ।

মূল লড়াই কোথায়?

এই ম্যাচে নজর থাকবে একদিকে MI-এর পেসার যশপ্রীত বুমরাহ আর অন্যদিকে SRH-এর আগ্রাসী ওপেনিং জুটি অভিষেক ও হেড-এর উপর। ওয়াংখেড়ের পিচে বুমরাহর নিখুঁত ইয়র্কার আর লাইন-লেংথ সামলানো অভিষেক ও হেড জুটির পক্ষে সহজ হবে না। এই শুরুটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

অন্যদিকে, রোহিত শর্মা এই মরসুমে এখনও পর্যন্ত নিজের চেনা ছন্দে ফিরতে পারেননি। ঘরের মাঠে আজই তার সামনে সুযোগ নিজেকে প্রমাণ করার।

ট্রেন্ট বোল্ট এই মরসুমে এখনও Powerplay-তে মাত্র দুটো উইকেট পেয়েছেন, কিন্তু SRH-এর বাঁ-হাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে তার রেকর্ড বেশ ভাল। অভিষেক ও হেড-এর বিরুদ্ধে তার সুইং কার্যকারী হতে পারে।

হেড-টু-হেড রেকর্ড

MI বনাম SRH-এর মোট ২৩টি ম্যাচে MI জিতেছে ১৩ বার, আর SRH জিতেছে ১০ বার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে MI এগিয়ে ৬-২ ব্যবধানে। ২০১৯ সাল থেকে শেষ ১১টি ম্যাচের মধ্যে MI জিতেছে ৮টি। ২০২২-এর পর থেকে MI ৩-২ ব্যবধানে এগিয়ে।

তবে ওয়াংখেড়ে-তে একটি নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে। IPL ২০২৪ থেকে শুরু করে মোট ৯টি ম্যাচের মধ্যে ৫টিতে প্রথমে ব্যাট করা দল জিতেছে। ফলে টস জিতে এখন আর আগের মতো বোঝা সম্ভব নয় ম্যাচ কাদের পক্ষে থাকবে।

MI-এর শক্তিশালী বোলিং আক্রমণ এবং ওয়াংখেড়েতে তাদের দাপট দেখে মনে হচ্ছে তারা কিছুটা এগিয়ে। তবে SRH যদি শুরুতেই বড় রানে পৌঁছে যায় এবং MI-এর বোলারদের চাপে ফেলে, তাহলে তারা সহজেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।

সবমিলিয়ে আজকের এই ম্যাচটি হতে চলেছে একটা বোলিং বনাম ব্যাটিং মহাযুদ্ধ। কারা হাসবে শেষ হাসি? জানা যাবে মাঠেই।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির