চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হেরাথের রিপোর্টের ওপর নির্ভর করছে বাংলাদেশের ক্রিকেটারদের ভাগ্য

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ড সফরে গিয়ে বেশ সমস্যায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গত বৃহস্পতিবারই টাইগারদের অনুশীল শুরু করার কথা ছিল। কিন্তু দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হওয়ায় ধাক্কা খেয়েছে তাদের প্র্যাকটিস। আপাতত সমস্ত কিছুর ওপর স্থগিতাদেশ দিয়েছে নিউজিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রক।

জানা গিয়েছে, রঙ্গনা হেরাথের রিপোর্ট ওমিক্রন কিনা সেটা না বুঝতে পারা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটারদের সমস্ত কিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যাই হোক না কেন আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে পুরো দলকে। এই সময় টাইগাররা কোনওরকম জিম, প্র্যাকটিস এবং আউটিং করতে পারবেন না।

আর দুর্ভাগ্যক্রমে হেরাথের যদি ওমিক্রন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোয়ারেন্টাইনের দিন আরও বাড়তে পারে। আর অনুশীলন করার সুযোগ হারাতেও পারে বঙ্গ ব্রিগেড। তাই টাইগারদের ভাগ্য এখন ঝুলে রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনারের রিপোর্টের ওপর। জানা গিয়েছে, শনিবার সকালেই রিপোর্ট চলে আসবে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ