পাকিস্তানের বিরুদ্ধে ৯ বলে ১ রান করলেন আইপিএল নিলামে শোরগোল ফেলে দেওয়া বৈভব

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স মাত্র ১৩ বছর। কিন্তু খুদে হলে কী হবে, বিহারের বৈভব সূর্যবংশীকে বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটের বিষ্ময় বালক। আগামী দিনের তারকা। চলতি আইপিএল নিলামের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে নাম নথিভুক্ত হওয়ার পরেই শোরগোল পড়ে গিয়েছিল। সেই ১৩ বছরের বিস্ময় বালক তথা বিহারের বাসিন্দা ১৩ বছরের বৈভবকে ১ কোটি ১০ লাখে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু আইপিএল নিলামে শোরগোল ফেলে দেওয়া ১৩ বছরের ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হলেন। ৯ বলে মাত্র ১ রান করে ফিরলেন সাজঘরে। যথেষ্টই ম্রিয়মান দেখিয়েছিল ১৩ বছরের ক্রিকেটারকে।

গত কয়েক মাস ধরেই ভারতীয় ক্রিকেটে শোরগোল পড়ে গিয়েছে বৈভবকে নিয়ে। মাত্র ১২ বছর ২৮৪ দিনে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে। সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ইতিহাসে নাম লিখিয়েছে। বিহারের হয়ে দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রঞ্জি খেলেও চমকে দিয়েছে বৈভব। বিহারের হয়ে রঞ্জি ছাড়াও কোচবিহার ট্রফি, ভিনু মাকঁড় ট্রফিতেও খেলেছে বৈভব। চলতি বছর সেপ্টেম্বরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে, যুব টেস্টে চেন্নাইয়ে অভিষেক হয় বৈভবের। অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে শতরান (৬২ বলে ১০৪) করে সে।

চলতি আইপিএলের নিলামের ৩১৮ জন আনক্যাপড ভারতীয়র মধ্য়ে সবার নজরে নিলামের সর্বকনিষ্ঠ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। যার বয়স মাত্র ১৩ বছর। বিহারের এই ক্রিকেটারকেই বলা হচ্ছে ভারতের বিস্ময় বালক। আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হবে সংযুক্ত আরব আমির শাহিতে। সেই দলে রয়েছে বৈভব। চেন্নাইয়ে চারদিনের খেলায় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে বিধ্বংসী সেঞ্চুরি করেছে বৈভব। যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি। ব্যাট হাতে বুঝিয়ে দিয়েছে যে, সে আগামীর তারকা। বাংলাদেশ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারত এ স্কোয়াডেও ছিল বৈভব। এখান থেকেই নির্বাচকরা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল বেছে নেন।

 

 

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর