জিতেশ শর্মার নেতৃত্বে রাইজিং এশিয়া কাপে ভারতীয় টিমে বৈভব সূর্যবংশী, আর কারা রয়েছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: জিতেশ শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়ার রাইজিং এশিয়া কাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী। ১৫ সদস্যের ভারত এ দলে ভারতের ১৪ বছর বয়সী ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনা তরুণ ক্রিকেটারের ক্যারিয়ারে আরেকটি বড় ঘটনা। সোমবার বিসিসিআই দল ঘোষণা করেছে এই খেলায় জিতেশ শর্মাকে অধিনায়ক করা হয়েছে এবং নমন ধীরকে তার সহকারী হিসেবে মনোনীত করা হয়েছে।

আইপিএল ২০২৫ মৌসুমে ঝড় তুলে দেওয়া এই কিশোর খেলোয়াড় কখন প্রথম সিনিয়র স্তরের সুযোগ পাবেন তা নিয়ে কয়েক মাস ধরে জল্পনা চলছিল। সেই আবহেই সূর্যবংশীর অন্তর্ভুক্তি হল দলে।  নির্ভীক স্ট্রোকপ্লে দিয়ে টুর্নামেন্টকে আলোকিত করেছিলেন  বৈভব।  সাত ম্যাচে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি সহ ২৫২ রান করেছিলেন। এই ফর্মের কারণে তাৎক্ষণিকভাবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত তরুণদের মধ্যে একজন হয়ে ওঠেন বৈভব সূর্যবংশী।
ক্রিকেটে তার দ্রুত উত্থান বেশ চর্চিত হচ্ছে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করে, ডানহাতি এই ব্যাটসম্যান ওরচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ৫২ বলে রেকর্ড শতরান হাঁকিয়েছিলেন, যা যুব ওয়ানডে ইতিহাসের দ্রুততম শতরান। এরপর তিনি ব্রিসবেনে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৮৬ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এটাই ভারতের অন্যতম উজ্জ্বল সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে তার খ্যাতি আরও দৃঢ় করে তোলে। সূর্যবংশী ছাড়াও, রাইজিং এশিয়া কাপ স্কোয়াডে বেশ কয়েকজনের নাম রয়েছে যারা আইপিএল ২০২৫-এর সময় সাড়া জাগিয়েছিলেন। তাঁরা হলেন, নেহাল ওয়াধেরা, নমন ধীর, আশুতোষ শর্মা, গুরজাপনীত সিং এবং বিজয় কুমার বৈশাখ।  

এক নজরে রাইজিং এশিয়া কাপে ভারতীয় দল 

প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধেরা, নমন ধির (সহ–অধিনায়ক), সূর্যাংশ শেরগে, জিতেশ শর্মা (অধিনায়ক), রমনদীপ সিং, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজপনীত সিং, বিজয় কুমার বৈশাক, যুধবীর সিং চরক, অভিষেক পোড়েল, সুযশ শর্মা। 

ভারত  এই প্রতিযোগিতায় রয়েছে গ্রুপ বি–তে।  বাকি তিনটি দল হল পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। ভারতের প্রথম ম্যাচ ১৪ নভেম্বর আমিরশাহির বিরুদ্ধে । ভারত ১৬ নভেম্বর পাকিস্তান ও ১৮ নভেম্বর ওমানের বিরুদ্ধে খেলবে । 

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের