ফিরে দেখা ২০২৫: টেনিসে পুরুষদের গ্র্যান্ড স্লামে আধিপত্য সিনার ও আলকারাজের

Share:

নিজস্ব প্রতিনিধি: নানা ওঠা-পড়া, ভাঙা-গড়া, একাধিক স্মৃতি নিয়ে শেষ হতে চলল আরও একটি বছর। ২০২৫-এর বিদায় বেলায় সময় ফিরে দেখার। বিশ্বকাপ বা অলিম্পিকের মত বড় ইভেন্ট না থাকলেও টেনিস, ফর্মুলা ওয়ান, গলফ খেলা নিয়েই মেতে ছিলেন অনেকে। ২০২৫ সাল বৈশ্বিক ক্রীড়াঙ্গনে ভাঙাগড়া হয়েছে নানা রেকর্ড। উঠে এসেছে একাধিক প্রতিভা। কি কি ঘটে গেল গত এক বছরে। দেখে নেওয়া যাক এক নজরে।

টেনিস

ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ আধিপত্য দেখিয়েছেন টেনিসে পুরুষদের গ্র্যান্ড স্লামে। চারটি গ্র্যান্ড স্লামের সব কটির ফাইনাল জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন। রজার ফেদেরার–রাফায়েল নাদাল–নোভাক জোকোভিচ–পরবর্তী যুগে টেনিস কোর্টে রাজ করতে তিনি যে প্রস্তুত তা বুঝিয়ে দিয়েছেন কার্লোস আলকারাজ। স্পেনের তারকা ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনও জিতেছেন চলতি বছরে।

মেডিসন কিস, কোকো গফ, ইগা সিওনতেক ও আরিয়ানা সাবালেঙ্কা এই চারজন মেয়েদের টেনিসে চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। তবে তিনটি ফাইনাল খেলে চর্চার কেন্দ্রে ছিলেন বেলারুশের মেয়ে সাবালেঙ্কাই।

ফর্মুলা ওয়ান

ম্যাক্স ভেরস্টাপেনের টানা চার বছরের আধিপত্য ভেঙে ফর্মুলা ওয়ানে লান্ডো নরিস নতুন বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। আবুধাবি গ্রাঁ প্রি জিতে ২০০৮ সালের পর তিনি ম্যাকলারেনকে প্রথম শিরোপা এনে দিয়েছেন। পাশাপাশি ২০২০ সালে লুইস হ্যামিল্টনের পর প্রথম চ্যাম্পিয়ন পেয়েছে ব্রিটেনও। অ্যাথলেটিকস ট্র্যাকে পাওয়া গেছে নতুন দ্রুততম মানব ও মানবী।

দ্রুততম পুরুষ-মহিলা 

অ্যাথলেটিকস ট্র্যাকে দ্রুততম পুরুষ হয়েছেন জ্যামাইকার অবলিক সেভিল। দ্রুততম মহিলা হয়েছেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন। পোল ভোল্টে আধিপত্য দেখিয়েছেন আরমান্দ ডুপ্লান্টিস। চলতি বছরে নিজের বিশ্ব রেকর্ড নিজেই ভেঙেছেন চারবার।

ক্রীড়া প্রশাসনে মহিলা আধিপত্য

ক্রীড়া দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী পদ হিসেবে বিবেচিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতির চেয়ারে বসেছেন জিম্বাবুয়ের ক্রিস্টি কভেন্ট্রি। আইওসির ১৩১ বছরের ইতিহাসে তিনিই প্রথম মহিলা ও আফ্রিকান সভাপতি।

সাঁতারের চ্যাম্পিয়ন

ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে ৯টি সোনাসহ সর্বোচ্চ ২৯টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। ৮টি সোনাসহ ২০টি পদক অস্ট্রেলিয়ার। এবারের আসরে বিশ্ব রেকর্ড অবশ্য কমই হয়েছে-মাত্র তিনটি। যার মধ্যে দুটিই রিলেতে, যে দুটি রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। ব্যক্তিগত রেকর্ডটি ফরাসি তারকা লিও মারশাঁর, যেটি তিনি গড়েছেন ছেলেদের ২০০ মিটার মেডলির সেমিফাইনালে।

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর