ভারত বনাম পাকিস্তান ম্যাচে চোখ থাকবে আরও যে পাঁচ লড়াইয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই অন্যরকম উত্তেজনা। মাঠের লড়াই শুধু রান–উইকেটের মধ্যে সীমাবদ্ধ থাকে না, প্রতিটি বলের সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, গর্ব ও ইতিহাস। কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলা ম্যাচে নজর থাকবে পাঁচটি বিশেষ দ্বৈরথে, যা দুই দলের ভাগ্য নির্ধারণ করতে পারে। শুরুতেই আলোচনায় ওপেনিং জুটি। ভারতের অভিষেক শর্মা ও শুভমন গিলকে মোকাবিলা করতে হবে পাকিস্তানের গতিময় বোলার শাহিন শাহ আফ্রিদিকে। নতুন বলে সুইং আর গতির ঝড় তুলতে ওস্তাদ শাহিনের সামনে ভারতের ওপেনাররা কেমন সামলান, সেটিই ম্যাচের শুরুতে বড় রোমাঞ্চ তৈরি করবে।

মধ্যভাগে স্পিনের লড়াই হবে সমানে সমানে। ভারতের কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী অনেকটা অভিজ্ঞতা নিয়ে আসছেন, যারা টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিপক্ষকে ধাঁধায় ফেলতে সক্ষম। পাকিস্তানের তরুণ আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমও কম যান না। তাদের অপ্রত্যাশিত ভ্যারিয়েশন মিডল ওভারে ভারতের রান রেটের ওপর দখল নিতে পারে।

ব্যাট হাতে পাকিস্তানের মহম্মদ হারিসও আলোচনায় থাকবেন। অপ্রচলিত শটে চমকে দিতে ওস্তাদ এই ব্যাটারকে সামলানোর দায়িত্ব পড়বে ভারতের নির্ভরযোগ্য পেসার যশপ্রীত বুমরার কাঁধে। নিখুঁত ইয়র্কার আর গতি নিয়ন্ত্রণে হারিসকে থামাতে পারলে ভারতের কাজ সহজ হবে। এছাড়া তরুণ হাসান নেওয়াজকেও নজরে রাখতে হবে। স্পিনারদের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট পাকিস্তানের জন্য বাড়তি শক্তি।

ভারতের ঘূর্ণি আক্রমণের বিপরীতে তিনি কতটা টিকে থাকতে পারেন, তা ম্যাচের গতি নির্ধারণ করবে। সবশেষে শুভমন গিল বনাম আবরার আহমেদের দ্বৈরথ ম্যাচের আবেগ আরও উস্কে দেবে। আগের মুখোমুখি লড়াইয়ে আবরার যেভাবে গিলকে আউট করেছিলেন, সেটি এখনও আলোচনায়। এবার গিলের হাতে সুযোগ থাকবে প্রতিশোধ নেওয়ার। সব মিলিয়ে ভারত-পাকিস্তানের এই ম্যাচ কেবল ক্রিকেট নয়, দুই দেশের সমর্থকের কাছে আবেগেরও যুদ্ধ।

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১