দীর্ঘ ১৭ বছর বাদে পাকিস্তানের মাটিতে ইংল্যান্ড

ইংল্যান্ড খেলবে সাতটি টি-টোয়েন্টি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ ম্যাচ ২০০৫ সালে। মাঝে কেটে গিয়েছে ১৭ বছর। দীর্ঘ এই সময়ে দুই দেশ একে অপরের মুখোমুখি হয়েছে ঠিকই। তবে প্রতিটি ম্যাচ হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। এবার ঘরের মাঠেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে ইংল্যান্ড। বৃহস্পতিবার করাচির বিমানবন্দর স্পর্শ করে তাদের বিমান। সে দেশের বিরুদ্ধে ইংল্যান্ড খেলবে সাতটি টি-টোয়েন্টি। সফররত দলকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলে পাক ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থকর্তারা। ২০০৯ সালের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ইংল্যান্ড ক্রিকেট টিম যে হোটেলে থাকবে, সেই হোটেল নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত।

২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কা টিমের বাস লক্ষ্য জঙ্গিরা হামলা চালায়। ঘটনায় পাক সরকার রীতিমতো চাপে পড়ে। আইসিসি সাফ জানিয়ে দেয়, পাকিস্তান ঘরের মাঠে আর কোনও সিরিজের আয়োজন করতে পারবে না। সিরিজের আয়োজন করতে হবে কোনও নিরপেক্ষ স্থানে। সেই নির্দেশ মেনে পাকিস্তান সংযুক্ত আরব আমিরশাহিতে সিরিজের আয়োজন করে। তবে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ হয়েছিল। পাশাপাশি পাকিস্তান সুপারলিগ ম্যাচেও অংশ নেয় ইংল্যান্ড। গত বছরেই পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের খেলার কথা ছিল। তৈরিও হয়েছিল ক্রীড়াসূচী। শেষ মুহূর্তে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিরাপত্তার কারণ দেখিয়ে সফর বাতিল করে দেয়।

পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড তিনটি টেস্ট ম্যাচ খেলবে। তবে সেটা এই বছরের শেষের দিকে। তিন ম্যাচ হবে রাওয়ালপিন্ডি, মুলতান এবং করাচি। চলতি সফর শেষ করে ইল্যান্ড ফিরে যাবে। খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা