বিশ্বকাপ ফাইনাল দেখতে কেরল থেকে গাড়ি চালিয়ে কাতারের পথে এই মহিলা

১০ ডিসেম্বরের মধ্যে কাতার পৌঁছবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মাহে (কেরল): যেমন ভালোবাসেন ফুটবল, সমান ভালোবাসা রয়েছে ভ্রমণে। মন চাইলেও এখানে-ওখানে ঘুরতে চলে যান। তাই, বলে গাড়ি ড্রাইভ করে কেরল থেকে কাতারে?

খবরটা পড়ে কোনও কোনও পাঠক অবাক হলেও হতে পারেন। কেরলের মাহে থেকে গাড়ি চালিয়ে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নাজি নৌশি। তাঁর এই অভিযানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। এমনিতেই এলাকায় নাজির জনপ্রিয়তা রয়েছে। কারণ, তিনি ভ্রমণবিলাসী। আবার ব্লগারও। ইউটিউবে তার আপলোড করা বহু ভিডিয়ো জনপ্রিয়তা অর্জন করেছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নাজি নৌশির এই ‘অভিযান’ সবুজ পতাকা উড়িয়ে সূচনা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী অ্যান্টনি রাজু। ছিলেন পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত দফতরের কর্মীরা। কেরল থেকে গাড়ি চালিয়ে কোয়েম্বাতুর হয়ে প্রথম যাবেন মুম্বই। সেখান থেকে জাহাজে ওমান। ওমান থেকে ফের শুরু হবে গাড়ি চালান। গাড়ি সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, কুয়েত সৌদি আরব হয়ে কাতার পৌঁছবে। নাজি দেখবেন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। চাইছে প্রিয় দল আর্জেন্তিনা চ্যাম্পিয়ন হোক।

নাজি জানিয়েছেন, ১০ ডিসেম্বরের মধ্যে কাতার ঢুকে পড়ব। ফাইনাল ম্যাচ দেখার উদ্দেশ্য নিয়েই কাতার যাওয়া। টিকিট অনেক আগেই কাটা হয়েগিয়েছিল। আমি মেসির ভক্ত। দেখতে চাই, ওর হাতে বিশ্বকাপ ফুটবলের ট্রফি। বিশ্বকাপ শেষ হলে কাতারে আরও কয়েকদিন থাকবেন। এখনও পর্যন্ত ঠিক আছে ৩১ ডিসেম্বর পর্যন্ত কাতারে থাকবেন।

নাজি যে কতটা ফুটবল ভালোবাসে, সেটা সহজেই বোঝা যাচ্ছে।

আরও পড়ুন সামনেই ‘বিশ্বযুদ্ধ,’ কাতারে শুরু ‘ভাড়াটে তাড়াও’ অভিযান

হায়দরাবাদে ‘টক্সিক’ ইভেন্টে ধুন্ধুমার কাণ্ড! যশকে দেখতে লাগামছাড়া ভিড়, সাউন্ডবক্স ভেঙে আহত ২ 

মদ্যপ ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী যুবক

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! নিখোঁজ ২২ জন নাবিক, চলছে তল্লাশি

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার