ফুটবল বিশ্বকাপে নতুন সমর্থক! মেক্সিকোর জার্সি গায়ে রাস্তায় নামল ‘হাঁস’, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর নিজেদের প্রিয় দলকে অন্ধের মতো সমর্থন। চার বছর অন্তর এই মহাযজ্ঞে সামিল হয় গোটা পৃথিবী। কেউ প্রিয় দলের জার্সি পরে রাস্তায় নামে, কেউ বাড়ির ছাদে উড়িয়ে দেয় দেশের পতাকা, আবার কেউ হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে যায় স্টেডিয়ামে। তবে বিশ্বকাপকে ঘিরে এমন কিছু মজার ঘটনাও ঘটে, যা শুধু ফুটবলপ্রেমীদের নয়, সাধারণ মানুষের মন জয় করে নেয়। তবে সেই উন্মাদনা যে মানুষ ছাড়িয়ে হাঁসের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে, তা বোধহয় কেউ ভাবেননি! এমনই এক মজার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধনের পর যখন সমর্থকেরা নাচে-গানে মেতে উঠেছেন, তখন সবার নজর কেড়েছে এক ভিআইপি সমর্থক। তিনি কোনও তারকা ফুটবলার বা কোনও সেলিব্রিটিও নন তিনি হলেন এক হাঁস। অবাক লাগছে শুনে। এটাই ঘটেছে বাস্তবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক মা ও তাঁর ছেলে রাস্তা দিয়ে হাঁটছেন। তাঁদের ঠিক পেছনেই নিজের তালে হেঁটে চলেছে পরিবারের পোষ্য হাঁস। তবে তাকে সাধারণ হাঁস ভাবলে ভুল করবেন। কারণ তার গায়ে তখন ছিল মেক্সিকো জাতীয় দলের জার্সি। কথা বলতে না পারলেও পোষ্যটি বুঝিয়ে দিয়েছে সে কোনও দলকে সমর্থন করে। অনেকেই এই ভিডিও দেখে বলছেন, হাঁসটি যেন বলছে, ‘ম্যাচের টিকিট পাইনি, তাই রাস্তাতেই প্রিয় দলকে সমর্থন করছি!’

রাস্তা দিয়ে হাঁটার সময় হাঁসটির আত্মবিশ্বাস ছিল দেখার মতো। চারপাশের মানুষের কাছে সে হয়ে ওঠে   সেলিব্রেটি। কেউ তার ছবি তুলছে, কেউ ভিডিও করছে। তবে তাতে তার কোনও ভ্রুক্ষেপ নেই। নেট দুনিয়া এই দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়েছেন। একজন লিখেছেন, ‘বিশ্বকাপ সবে শুরু হয়েছে কিন্তু হাঁসটি ইতিমধ্যেই টুর্নামেন্টের সেরা সমর্থকের পুরস্কার জিতে নিয়েছেন।’ তবে হাঁসটিকে নিয়ে হাঁটতে থাকা মা-ছেলের মধ্যে কোনো বাড়তি উত্তেজনা দেখা যায়নি।  এতদিন ফুটবলের জন্য পাগল সমর্থকদের দেখা গিয়েছে কিন্তু জার্সি পরে বিশ্বকাপ উদযাপন করছে হাঁস, এমন দৃশ্য বোধহয় প্রথমবার।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?