চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেসি-রোনাল্ডো ম্যাচের ভিআইপি টিকিট ২৩ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: মরু শহরে ঝড় তুলবেন লিওনেল মেসি এবং রোনাল্ডো। খেলা হবে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে। স্টেডিয়ামে রয়েছে উন্নত ধরনের একটি ভিআইপি বক্স। সেই ভিআইপি বক্সের একটি টিকিটের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ কোটি টাকা। টিকিট কেটেছেন সৌদি আরবের এক শিল্পপতি। দ্য সান পত্রিকার প্রতিবেদন অনুসারে, এটাই এখনও পর্যন্ত কোনও ফুটবল ম্যাচের সর্বোচ্চ টিকিটের দাম।

টিকিটের দাম এত হবে নাই বা কেন? শুধু কি রোনাল্ডো আর মেসি থাকবেন। এই দুই ছাডা়ও মাঠে দেখা যাবে কিলিয়ান এমবাপে এবং নেমারকে। জানা গিয়েছে, ভিআইপি টিকিটি থেকে অর্জিত অর্থ দান করা হবে সৌদি আরবের স্বেচ্ছাসেবী সংস্থা এহসান চ্যারিটির তহবিলে।

সৌদি আরবের আল নাসের ক্লাবের সঙ্গে চুক্তি সইয়ের পর এই প্রথম ওই ক্লাবের হয়ে মাঠে নামতে চলেছেন রোনাল্ডো। খেলা বৃহস্পতিবার। ম্যাচের আর একটি টিকিটও পড়ে নেই। তবে ভিআইপি বক্সের টিকিটের দাম নির্ধারণ করতে ডাকা হয়েছিল নিলাম। নিলামে টিকিটের দাম ওঠে ভারতীয় মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা।

এই ম্যাচ ঘিরে যেমন উন্মাদনা তৈরি হয়েছে, ম্যাচের সম্প্রচারের স্বত্ত্ব নিয়েও তৈরি হয় তুমুল প্রতিযোগিতা। শেষ পর্যন্ত প্রচারের স্বত্ত্ব পেয়েছেন beIN Sports। তারা সরাসরি ম্যাচ সম্প্রচার করবে। মধ্য প্রাচ্য ছাড়াও উত্তর আফ্রিকা, ফ্রান্স, তুরস্ক, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়ার মানুষও ঘরে বসে মেসি -রোনাল্ডোর পায়ের জাদু দেখতে পারবেন।  সেই ম্যাচের একটি টিকিটের দাম এত হওয়ায় সকলেই বিস্মিত।  

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ