ত্রাতার ভূমিকায় অভিষেক, পঞ্জাবকে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা দিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরুটা ভালো করলেও তারপর ধারাবাহিক উইকেট পতন হতে থাকে দিল্লি ক্যাপিটালসের। শেষ পর্যন্ত অভিষেক পোরেলের দুরন্ত ৩২ রানের ওপর ভর করে ১৭৪ রানে ইনিংস শেষ করল দিল্লি। পঞ্জাব কিংসকে জিততে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা দিল ঋষভ পন্থের দল।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু সেটা ধরে রাখা গেল না। দলগত ৩৯ রানের মাথাতেই ওয়ার্নার, মার্শের জুটি ভেঙে যায়। এরপর ডেভিড ওয়ার্নার অবশ্য সাই হোপকে সঙ্গে নিয়ে দলকে আরও কিছুটা এগিয়ে দেন। শেষ পর্যন্ত দলগত ৭৪ রানের মাথায় ওয়ার্নারকেও চলে যেতে হয়। এরপর ক্রিজে নামেন অধিনায়ক ঋষভ পন্থ। দীর্ঘ ১৫ মাস পর ক্রিজে নেমে ঋষভ কী করেন, তা নিয়ে সকলেরই আগ্রহ ছিল। কিন্তু সকলকেই নিরাশ করলেন পন্থ। ব্যক্তিগত ১৮ রানের মাথাতেই আউট হয়ে য়ান পন্থ।

পন্থ আউট হয়ে যাওয়ার পর ধারাবাহিক উইকেট পতন হতে থাকে দিল্লি শিবিরে। একসময়ে ১২৮ রানের মধ্যে ছয় উইকেটের পতন হয়। এরপর মাঠে নামেন অভিষেক পোরেল ও অক্ষয় প্যাটেল। অক্ষয় প্যাটেল ১৩ বলে ২১ রান করে আউট হয়ে গেলেও দল কার্যত একা হাতেই এগিয়ে নিয়ে যান বাংলার উইকেট কিপার অভিষেক পোরেল। মাত্র ১০ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ৩২ রানের মধ্যে রয়েছে ৪টি চার ও দুটি ৬। শেষ পর্যন্ত দিল্লি ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে।

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের