ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

সভাপতির ইস্তফার দাবিতে ধর্না

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভুষণ সিংয়ের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ। অভিযোগ তুলেছেন  ভীনেশ ফোগাৎ, সাক্ষী মালিক। সভাপতিকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব বাকিরা। সেই দাবিতে তারা দিল্লির যন্তর-মন্তরে দেখালেন বিক্ষোভ। 

বজরং পুনিয়া ছাডা়ও বিক্ষোভে যোগ দিয়েছেন  সঙ্গীতা ফোগত, সোনাম মালিক।তাদের পাশে পুরুষ কুস্তিগীররা। টুইট করে ভারতের বক্সিং ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সাক্ষী মালিক। নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, দেশের জন্য পুরষ্কার  জয় করতে, দেশের নাম উজ্জ্বল করতে আমরা দিন-রাত এক করে কাজ করি। আর ফেডারেশন সামান্য দায়িত্ব পালন করে না। উল্টে যৌন হেনস্থা করে। শুধু খেলোয়াড়দের সঙ্গে এই আচরণ করা হয় না। সভাপতির যৌন লালসার শিকার মহিলা রেফারিরাও। একা সভাপতি নয়,  কোচ হিসেবে যে সব পুরুষদের নিয়োগ করা হয়, তারাও একইরকম কুকীর্তিতে জড়িত। একাধিকবার ফেডারেশনের অন্যান্য কর্তাদের এই ব্যাপারে বলা হলেও তারা বিষয়টি গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করছে না। তাই, বাধ্য হয়ে আমাদের এই সিদ্ধান্ত নিতে হল। ফোগত জানিয়েছেন, তিনি অন্তত ২০জন মহিলা খেলোয়াড়কে চেনেন, যারা সভাপতির যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। ফেডারেশন সভাপতির  বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগে তুলকালাম দিল্লি।

খেল দুনিয়ার একাংশ মনে করছে, সভাপতি পদ্ম শিবিরের লোক।  তাই, এমন বিস্ফোরক অভিযোগের পরের স্বপদে বহাল থাকবেন।  

আরও পড়ুন মঞ্চে ডেকে কুস্তিগীরকে সপাটে চড় বিজেপি নেতার, ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি